নিজে পারেননি, কাদেরের জন্য দোয়া করলেন এনসিপি সদস্যসচিব আখতার

০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৯ AM , আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০২ AM
আব্দুল কাদের ও আখতার হোসেন

আব্দুল কাদের ও আখতার হোসেন © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদেরের জন্য দোয়া করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন তিনি।

পোস্টে তিনি লেখেন, আব্দুল কাদের আর আমি একসঙ্গে জেল খেটেছি। ২০২২ সালে আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকীর কর্মসূচিতে ছাত্রলীগ আমাদের ওপর হামলা করে। আহতরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গেলে সেখান থেকে পুলিশ আমাদের গ্রেফতার করে নিয়ে যায়।

এনসিপির এই নেতা লেখেন, সেই কঠিন সময়ে জেলখানাতেও আব্দুল কাদের ছিল অবিচল। আমার থেকে বয়সে ছোট হয়েও আমাকে সাহস দিয়েছিল সে। একদিন এসব জুলুমের শেষ হবে, আমরাই হাসিনার পতন করবো সেই স্বপ্নের কথা আমাকে বলেছিল আব্দুল কাদের। ক্যাম্পাস জীবনে এত শত হুমকির মধ্যেও মাথা উঁচু করে প্রতিবাদ করে গেছে আব্দুল কাদের। অন্যরা যখন নিজেকে নিরাপদ রাখাকে প্রধান করেছে তখন সামনে এসে ঝুঁকি নিয়েছে সে।

তিনি আরও লেখেন, গত বছর অভ্যুত্থানের সময় আট দফা যখন আন্দোলনকে ম্রিয়মাণ করতে নিয়েছিল ঠিক তখন সমস্ত সাহসকে একখানে করে নয় দফার ঘোষণা দিয়েছিল আব্দুল কাদের। জীবনে পরোয়া না করে আব্দুল কাদেরের দেওয়া সেই ৯ দফা আমাদের এক দফার পথে এগিয়ে নিয়েছে।৫ আগস্টের বিজয়ের পর ক্যাম্পাসকে আরও আপন করে নিয়েছে আব্দুল কাদের। আমিও তাই করতাম ডাকসুর সমাজসেবা সম্পাদক থাকার সময়ে। বড় কিছু করার সুযোগ ছিল না তখন সামর্থ্যের মধ্যে ছোট ছোট কাজে ব্যস্ত থাকতাম।

আখতার লেখেন, ১৯ এর পর ছাত্রাবস্থায় আরেকবার ডাকসু হলে ভিপি পদে নির্বাচনের ইচ্ছা ছিল আমার। ২৫ এ এসে ডাকসু হচ্ছে কিন্তু আমি ক্যাম্পাস ছেড়ে এসেছি। এই ডাকসুতে ভিপি পদে আবদুল কাদের নির্বাচন করছে। কাদেরের জন্য অনেক দোয়া। ফি আমানিল্লাহ।

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950