ওএমআর ফরমে হবে ডাকসু ব্যালট, ভোটের রাতেই মিলবে ফল

০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৯ PM , আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৯ PM
ডাকসু

ডাকসু © টিডিসি সম্পাদিত

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ব্যালট পেপার ব্যবহার হবে ওএমআর (অপটিক্যাল মার্ক রেকগনিশন) ফরমে। ফলে ভোটগ্রহণ শেষে সর্বোচ্চ ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যেই ফলাফল প্রকাশ সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে দ্রুত ফলাফল ঘোষণার লক্ষ্যে ওএমআর ব্যালট ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে একাধিক ওএমআর পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে কেউ ৬ ঘণ্টায়, আবার কেউ ৮ ঘণ্টার মধ্যে ফলাফল প্রস্তুত করার সক্ষমতার কথা জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মনে করছে, ওএমআর ব্যালট ব্যবহারের মাধ্যমে ফলাফল প্রক্রিয়া যেমন সহজ হবে, তেমনি ভোটগ্রহণ ও গণনার ক্ষেত্রে স্বচ্ছতাও নিশ্চিত করা যাবে।

প্রসঙ্গত, আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের অংশ হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে হল সংসদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই ক্যাম্পাসে জমে উঠেছে প্রচারণা।

বিশ্বসেরা ১০০ বিমানবন্দরের তালিকায় নেই শাহজালাল, দক্ষিণ এশি…
  • ০৩ অক্টোবর ২০২৬
শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ ছয়টির বেশি দেশ:…
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সুখবর দিলেন অধ্যক্ষ সেলিম ভূ…
  • ০৩ অক্টোবর ২০২৬