অপারেশন থিয়েটারে ঢোকার আগেও শ্রমিক হত্যার প্রতিবাদে সোচ্চার মেঘমল্লার বসু

০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০২ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৯ PM
মেঘমল্লার বসু

মেঘমল্লার বসু © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বী প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেঘমল্লার বসুর আজ (মঙ্গলবার, ২ সেপ্টেম্বর) অ্যাপেন্ডিক্স অপারেশন হবে। তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে দেওয়া পোস্টে মেঘমল্লার বসু লেখেন—‘অপারেশন থিয়েটারে ঢুকব। দোয়া ও আশীর্বাদপ্রার্থী।’

অপারেশনের আগে পর্যন্তও তিনি শ্রমিক আন্দোলনের পক্ষে সোচ্চার ছিলেন। নীলফামারীর উত্তরা ইপিজেডে মঙ্গলবার শ্রমিকদের বিক্ষোভে পুলিশি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি লিখেছেন—‘নীলফামারিতে শ্রমিক হত্যার বদলা চাই।’

প্রতিরোধ পর্ষদ প্যানেল থেকে ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজকে ইমি দোয়া কামনা করেছেন মেঘমল্লারের জন্য। মেঘের পোস্ট শেয়ার দিয়ে তিনি লিখেছেন, ‘দ্রুত সেরে ওঠো কমরেড!’

তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
যন্তর মন্তরের ফটক টপকে বিক্ষোভ, আটক সিজেপির ২ নেতা
  • ১৩ অক্টোবর ২০২৬
জবির ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্সে ভর্তির …
  • ১৩ অক্টোবর ২০২৬
গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬
অতিরিক্ত শ্রেণি শাখায় কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির উদ্যোগ 
  • ১৩ অক্টোবর ২০২৬