জুলাই অভ্যুত্থানের নিয়ে অবমাননাকর বক্তব্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ

২৪ আগস্ট ২০২৫, ০৭:১৬ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যে ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ করা হয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যে ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ করা হয় © টিডিসি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান কর্তৃক জুলাই অভ্যুত্থান নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ।

রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যে বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করে তারা।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সদস্য সচিব জাহিদ আহসান বলেন, জুলাই অভ্যুত্থানকে অবমাননা করে ফজলুর রহমান গতকাল হাসিনার ভাষায় কথা বলেছে। তিনিও রাজাকার বলে সম্বোধন করেছেন। যারা জুলাই অভ্যুত্থান করেছে তারা নাকি কালো শক্তি।

তিনি বলেন, ‘যারা আওয়ামীলীগের ভাষায় কথা বলে তাদের আমরা সহযোগী মনে করি না। ফজলুর রহমান শুধু গতকাল‌ই এমন মন্তব্য করেননি। এর আগেও এমন মন্তব্য করেছেন। কিন্তু এর বিরুদ্ধে কোনো দলীয় ব্যবস্থা নিতে দেখা যায়নি। আজকে দেখেছে নামকাওয়াস্তে শুকজ করেছে। জানি না পরে আর কী হবে‌। শেখ হাসিনার মতো বিএমপিও মনে করে আমরা রাজাকারের বাচ্চা। আবিদুল ইসলাম ও হামিমকে প্রমাণ করতে হবে তারা কালো শক্তি নাকি জুলাইয়ের পক্ষের শক্তি।’

আরেক বক্তা বলেন, ‘আমার বেশ কিছুদিন ধরে দেখছি মানসিক বিকারগ্রস্ত ফজলুর রহমান বিভিন্নভাবে মনোযোগ আকর্ষণ করার জন্য উল্টাপাল্টা কথা বলছে। তাকের রহমানকে বলতে চাই, আপনার যদি সামর্থ্য না থাকে তাহলে আমাদের বলেন আমরা এসব মানসিক বিকারগ্রস্তদের চিকিৎসা করবো।আমরা কামনো করি আপনি দেশে এসে দেশের হাল ধরুন। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন।’

যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম, জুলাই গণঅভ্যুত্থান নিয়…
  • ১১ নভেম্বর ২০২৬
ডিআইইউর পুরাতন ক্যাম্পাসে আগুন
  • ১১ নভেম্বর ২০২৬
চতুর্থ বাংলাদেশি হিসেবে টিডব্লিউএএস অ্যাওয়ার্ড পেলেন মাভাব…
  • ১১ নভেম্বর ২০২৬
সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট ২০২৬ এর নিবন্ধন…
  • ১১ নভেম্বর ২০২৬
প্রথম প্রান্তিকে বিক্রি বেড়েছে ওয়ালটনের, মুনাফা ২২৪.৭৪ কো…
  • ১১ নভেম্বর ২০২৬
‘ব্যাড টাচের’ শিকার ছাত্রী, সহায়তা চাওয়ায় প্রক্টর বললেন- ‘ব…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950