ডাকসু নির্বাচনে প্যানেল দিচ্ছে না ইনকিলাব মঞ্চ

১৮ আগস্ট ২০২৫, ০৩:৫৮ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:০৮ PM
ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কোনো প্যানেল বা একক প্রার্থী দেবে না ইনকিলাব মঞ্চ। সোমবার (১৮ আগস্ট) সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানা গেছে।  

ওই পোস্টে বলা হয়েছে, ডাকসু সহ দেশের অন্যান্য ক্যাম্পাসে এবারের ছাত্র সংসদ নির্বাচনে ইনকিলাব মঞ্চ কোনো প্যানেল বা একক প্রার্থী দিবে না। তবে ক্যাম্পাসগুলোতে ইনকিলাব মঞ্চের কোনো সদস্য চাইলে ব্যক্তিগতভাবে কোনো প্যানেলে যুক্ত হয়ে বা স্বতন্ত্রভাবে নিজ দায়িত্বে নির্বাচনে অংশ নিতে পারবেন।


উল্লেখ্য, ডাকসু মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ। বিকেল চারটা পর্যন্ত এই মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। আজকে এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছে ১৪৫ জন। 

গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়…
  • ২৩ নভেম্বর ২০২৬
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি
  • ২৩ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার
  • ২২ নভেম্বর ২০২৬
ডাকাতের ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু
  • ২২ নভেম্বর ২০২৬