ছবি সরিয়ে নেওয়া ও প্রতিবাদকারীদের সহিংস পথে না যাওয়া—দুটোই ইতিবাচক

টিএসসিতে ছাত্রশিবিরের প্রদর্শনী

০৮ আগস্ট ২০২৫, ০৭:০২ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ০৮:৫৪ AM
অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান

অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ছাত্রশিবিরের চিত্র প্রদর্শনী কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনা সহিংস পথে না যাওয়ার বিষয়টি ছাত্ররাজনীতিতে ইতিবাচক হিসেবে দেখছেন ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। তিনি বলেছেন, ডাকসুকে সামনে রেখে প্রতিষ্ঠানটিকে আমরা বলেছি যে ছবি সরিয়ে দিতে হবে, তারা সরিয়ে নিয়েছে। এই সময়ে আমরা ঐক্যের পথে এগিয়ে যাচ্ছি। আমার এটাও ভাল লেগেছে, ছাত্র সংগঠনের শিক্ষার্থীরা প্রতিবাদ করছিল এ ছবিগুলোর ব্যাপারে। তারাও কোনো সহিংস পথে যায়নি। আজ শুক্রবার (৮ আগস্ট) দ্য ডেইলে ক্যাম্পাসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘টিএসসির অনুমতির প্রক্রিয়া হল টিএসসির পরিচালক সহ প্রক্টরিয়াল অফিসের সাথে একসাথে মিলে অনুমতিগুলো দেয়। আমরা সাধারণত ভ্যাকেন্সি থাকলে রুটিন দেখে পারমিশন দেই। অনেকগুলো অনুষ্ঠান পাশাপাশি করেছে চমৎকারভাবে। এ ক্ষেত্রে যেমাত্র একটি অনভিপ্রতিভ ঘটনা ঘটেছে এবং আমাদের নজরে এটা আনা হয়েছে যে এই ছবি নিয়ে একটা বিতর্ক হচ্ছে, ৪৫ মিনিটের মধ্যে প্রক্টরিয়াল টিম ওখানে গিয়েছে। আমরা সংশ্লিষ্ট ছাত্র সংগঠনগুলোর সাথে মিলে ছবিগুলো সরিয়ে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘এই সময়ে এই ঐক্যের পথে এগিয়ে যাচ্ছি, কোনো বিতর্ক আমরা চাই না। তারা সহযোগিতা করেছে, এটা পজিটিভ। আমার এটাও ভাল লেগেছে, ছাত্র সংগঠনের শিক্ষার্থীরা প্রতিবাদ করছিল এ ছবিগুলোর ব্যাপারে। তারাও কোনো সহিংস পথে যায়নি। বড় কোনো সংঘর্ষ হয়নি। তারা প্রতিবাদ করেছে এবং ছবি নামিয়ে নেওয়া হয়েছে। আমরা এটাকে ইতিবাচকভাবে দেখি।’ 

 ড. নিয়াজ আহমেদ খান বলেন. ‘এটা মনে রাখতে হবে, সামনে ডাকসুকে কেন্দ্র করে তুলনামূলকভাবে আমাদের অনেক বেশি সংবেদনশীলতার প্রয়োজন। সহনশীলতা এবং দায়িত্বশীল আচরণ প্রয়োজন। আমাদের ঐক্য যেন বিনষ্ট না হয় এ ব্যাপারে প্রত্যেক সংগঠনকে সচেষ্ট থাকতে হবে। আমারা আমাদের তরফ থেকে সার্বক্ষণিক সহযোগিতা করতে থাকব ছাত্র সংগঠনগুলোকে। সংগঠনগুলোর এখন নিজের স্বার্থেই অত্যন্ত সচেতন এবং সংবেদনশীল থাকা প্রয়োজন; যাতে পরমতের প্রতি আমরা সহিষ্ণু থাকি। আমরা একটা বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি। এই সময়ে যেন আমাদের ফাটলের কারণে তৃতীয় পক্ষ সুযোগ নিতে না পারে।’

 

 

ভারতের সঙ্গে সর্বনিম্ন রানে অলআউট পাকিস্তান, হারল বড় ব্যবধা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বহু নেতা-কর্মী সামনে ভালো কথা বলে, বাইরে এসে বলে না
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ আজ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জানালা খোলা রেখে টিভি দেখছিলেন গৃহবধূ, হঠাৎ শরীরে এসে লাগে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬