ঢাবিতে ছাত্রদলের হল কমিটি বাতিলের আল্টিমেটাম উমামা ফাতেমার

০৮ আগস্ট ২০২৫, ০৬:৫৪ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ০৮:৫৪ AM
উমামা ফাতেমা

উমামা ফাতেমা © ফাইল ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র উমামা ফাতেমা অভিযোগ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন ‘জুলাই অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি’। শুক্রবার (৮ আগস্ট) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। পাশাপাশি তিনি ছাত্রদলের ঢাবি হল কমিটি বাতিলের আল্টিমেটাম দেন।

উমামা ফাতেমা জানান, গত বছরের ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এর প্রতিবাদে ২০২৪ সালের ওই দিনে তিনি কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে হলের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন।

তিনি উল্লেখ করেন, গত বছরের ১৬ জুলাই আবু সাঈদের শাহাদাতের মধ্য দিয়ে ছাত্ররা ক্যাম্পাসকে ‘ছাত্রলীগমুক্ত’ করার সাহস পেয়েছিল। ‘কিন্তু বছর না ঘুরতেই গুপ্ত রাজনীতি ও প্রকাশ্য কমিটির চর্চা শুরু হয়েছে। যা স্পষ্টত জুলাই অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি,’ বলেন তিনি।

ঢাবিতে শুক্রবার ১৮ হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার প্রেক্ষিতে উমামা ফাতেমা সতর্ক করে বলেন, ‘আজ রাতের মধ্যে কমিটি স্থগিত না হলে শিক্ষার্থীরা কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।’

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬