‘দায় ও দরদের সমাজ’ গঠনের আহবান উমামার

০৩ আগস্ট ২০২৫, ০৯:২৯ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০২:৩১ PM
উমামা ফাতেমা

উমামা ফাতেমা © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী উমামা ফাতেমা সবাইকে ‘দায় ও দরদের সমাজ’ গঠন করার প্রতি আহবান জানিয়েছেন।

তিনি বলেছেন, মানুষের প্রতি মানুষের দরদ ছাড়া এই সমাজ নির্মাণ অসম্ভব। আমাদের এই দায়, দরদ ও বিবোচনাবোধের সমাজের দিকেই হাঁটতে হবে।

শনিবার (২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে এক স্টাটাসে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুকে উমামা লেখেন, দিনশেষে দায় ও দরদের সমাজের দিকেই আমাদের যেতে হবে। ঘৃণা, বিভাজন, হিংসা মানুষের কলবকে কালিমালিপ্ত করে ফেলে, আপনার ভিতরের আত্নাকে শুকিয়ে ফেলবে। কিন্তু মায়া-মহব্বতের কাছেই আমাদের আশ্রয় নিতে হবে।

প্রশ্ন করে তিনি বলেন, জুলাইয়ে মানুষ শুধু কি শেখ হাসিনাকে ঘৃণা করে বলেই মাঠে নেমেছিল নাকি সহ-নাগরিকের হত্যাযজ্ঞ বন্ধের জন্য নেমেছিল?

উমামা ফাতেমা আরও লেখেন, আপনি হয়তো ঘৃণার মধ্যে রাজনৈতিক সুবিধা চাষ করতে পারেন, তবে আমি দেখেছি মানুষের প্রতি মানুষের দরদ ছাড়া এই সমাজ নির্মাণ অসম্ভব। আমাদের এই দায়, দরদ ও বিবোচনাবোধের সমাজের দিকেই হাঁটতে হবে।

একমাত্র উপায় ফেসবুক লাইভে এসে বলা—হাসিনাকে রাশেদ খাঁন
  • ২৮ নভেম্বর ২০২৬
যশোরে বৃষ্টির প্রভাবে সবজির দাম চড়া
  • ২৮ নভেম্বর ২০২৬
শিক্ষকদের পে-স্কেল, বদলি ও জাতীয়করণ নিয়ে যা বললেন শিক্ষা সচ…
  • ২৮ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে পরীক্ষা নেব কীভাবে, দুশ্চিন্তায় রয়েছি
  • ২৮ নভেম্বর ২০২৬
গ্রীনফিল্ড স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগ, আবেদন ৩১ ডিসেম…
  • ২৮ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৩০০ কলেজে শিক্ষার মান নিশ্চিত করতে হ…
  • ২৮ নভেম্বর ২০২৬