প্রশাসন চাপে পড়ে ডাকসু নির্বাচনের জন্য তড়িঘড়ি করছে: উমামা ফাতেমা 

২৪ জুন ২০২৫, ১০:০৪ PM , আপডেট: ২৫ জুন ২০২৫, ০৪:৩৮ PM
‘ডাকসু নির্বাচন: অধিকার নাকি আনুষ্ঠানিকতা?’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন উমামা ফাতেমা

‘ডাকসু নির্বাচন: অধিকার নাকি আনুষ্ঠানিকতা?’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন উমামা ফাতেমা © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জাতীয় নির্বাচনের চাপে পড়ে এখন ডাকসু নির্বাচনের জন্য তড়িঘড়ি করছে। যখন শিক্ষার্থীদের পরীক্ষা ছিল না, তখন ডাকসুর কথা মনে করে নাই। কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ডিপার্টমেন্টে পরীক্ষা। যার ফলে অনেকেই এই ডাকসু থেকে দূরে থাকবে।

আজ মঙ্গলবার (২৪ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘মঙ্গলবারের গপ্পোসপ্প’ নামক এক প্লাটফর্ম কর্তৃক আয়োজিত ‘ডাকসু নির্বাচন: অধিকার নাকি আনুষ্ঠানিকতা?’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

উমামা বলেন, ডাকসুকে সংশোধন করতে হলে শুধু রাজনৈতিক পরিস্থিতি দেখলে হবে না, একাডেমিক পরিস্থিতি নিয়ে ভাবতে হবে এবং এও ভাবতে হবে যে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে কিনা।

তিনি বলেন, ডাকসুকে একটা অ্যাকাডেমিক ক্যালেন্ডারে আনতে হবে। সাধারণ শিক্ষার্থীরা যেন যেকোনো অবস্থা থেকে ডাকসু নির্বাচনে উঠে আসতে পারে, এই ব্যাপারে প্রশাসনের দেখতে হবে।

উমামা ফাতেমা আরও বলেন, দিন শেষে বিশ্ববিদ্যালয় ফিলোসফিক্যাল প্রতিষ্ঠান। রাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে চাওয়া-পাওয়া থাকে। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান এই বিশ্ববিদ্যালয়ের উৎপন্ন করা জ্ঞানকে কাজে লাগায়। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রাইভেট বিশ্ববিদ্যালয় তুলনায় জ্ঞান উৎপাদন করতে পারছে না। যখন একটা বিশ্ববিদ্যালয় তার রাজনৈতিক পরিচয় ছাপিয়ে উঠতে পারে না, সেটা কীভাবে শিক্ষা প্রতিষ্ঠান হয়।

আইফোন বিক্রি করে টাকা ভাগ করে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতিম হত্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় দফায় নওগাঁয় প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ৬১ জন
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের উত্থান মানে বাংলাদেশের অস্তিত্বকে সংকটের মধ্যে ফে…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমকে হত্যার পরিকল্পনা ৭ দিন আগেই, যোগাযোগ হয় টিকটকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক দূতাবাসের
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শাহআলী থানায় নতুন ওসি, ৪ থানার পরিদর্শককে বদলি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬