জাবির কেন্দ্রীয় গ্রন্থাগারে অটোমেশন টুলসের সংযোজন

০৫ আগস্ট ২০২৫, ০৭:৫৫ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ০৮:৩৯ PM
 গ্রন্থাগারে অটোমেশন টুলসের সংযোজন উদ্বোধন

গ্রন্থাগারে অটোমেশন টুলসের সংযোজন উদ্বোধন © টিডিসি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের জ্ঞানচর্চাকে সহজ ও পুস্তকের নিরাপত্তা নিশ্চিত করা লক্ষ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে সংযোজন করা হয়েছে আরএফআইডি ও ইউএইচএফ সিকিউরিটি গেট, বুক সার্চিং ও ইস্যু কিয়স্ক ও ড্রপবক্সসহ একাধিক অটোমেশন টুলস। রবিবার (৪ আগস্ট) সকাল ১১টায় ‘জুলাই গাথা: দৃশ্যপটে নীরব স্মৃতিচারণ ও জাবি গ্রন্থাগার আধুনিকায়নে নবযাত্রা’ শীর্ষক এক অনুষ্ঠানে এ সংযোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

তিনি বলেন, “শিক্ষার্থীদের জ্ঞানচর্চাকে সহজতর করা এবং গ্রন্থাগারে পুস্তকের নিরাপত্তা নিশ্চিত করাই এই অটোমেশন প্রক্রিয়ার মূল লক্ষ্য। আরএফআইডি ও ইউএইচএফ সিকিউরিটি গেট, বুক সার্চিং ও ইস্যু কিয়স্ক এবং ড্রপবক্সের মতো আধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে গ্রন্থাগারে প্রবেশ, বই খোঁজা, ইস্যু ও ফেরতের প্রক্রিয়াগুলো এখন আরও সহজ হয়েছে।

তিনি জানান, শিক্ষার্থীরা এখন তাদের অনুষদ ভবন বা আবাসিক হল থেকেই গ্রন্থাগারে না এসে বই জমা দিতে পারবে ড্রপবক্সের মাধ্যমে। এতে সময় বাঁচবে এবং পাঠাভ্যাস বাড়বে। গ্রন্থাগারে লেখকদের লেখনী যাচাইয়ে সহায়তা দিতে গ্রামারলির প্রিমিয়াম সাবস্ক্রিপশন যুক্ত করা হয়েছে বলেও জানান উপাচার্য। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য আলাদা কক্ষ ও সহায়ক প্রযুক্তি সংযোজন করা হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. সোহেল রানা, সম্পাদক অধ্যাপক ড. আইরীন আক্তার, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দিন, ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মনোয়ার হোসেন, এবং প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান। সঞ্চালনায় ছিলেন গ্রন্থাগারের ডেপুটি ভারপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আশরাফুল আলম।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9