সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

২৯ জুলাই ২০২৫, ১১:২৩ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০৯:৪৫ PM
মশাল মিছিল

মশাল মিছিল © টিডিসি ফটো

রংপুরের গঙ্গাচড়ায় ধর্ম অবমাননার অভিযোগে গ্রামবাসীর উপর সাম্প্রদায়িক হামলা, সন্ত্রাসী কায়দায় লুটপাট ও নারী নির্যাতনের প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী।

মঙ্গলবার (২৯ জুলাই) রাত সাড়ে নয়টায় দিকে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে বিক্ষোভ মিছিল শুরু করে টিএসসি রাজু ভাস্কর্যে এসে শেষ হয় এবং সেখানে মিছিল শেষে  সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবেশে ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসু বলেন, আওয়ামী লীগ আমলে এই গঙ্গাচড়াতে সাম্প্রদায়িক আক্রমণ হয়েছে। তাই নিয়ে আওয়ামী লীগ ১৬ বছর রাজনীতি করেছে কিন্তু কোনোদিন বিচার করে নাই। আজ আওয়ামী লীগের করা হামলাগুলো নিয়ে অন্তর্বর্তী সরকার রাজনীতি করছে। কিন্তু তাদের ওপর হওয়া ঘটনাগুলো আর বিচার করছে না। তারা বারবার করে বলে এটা সাম্প্রদায়িক হামলা না। যদি তাই হয় তাহলেও কি হিন্দু বিচার পাওয়ার অধিকার রাখে না? 

তিনি আরো বলেন, তাদেরকে চিনে রাখবেন যারা আমাদের উৎসব অনুষ্ঠানে এসে ফুটেজ খায় কিন্তু আমাদের মাঠের সংগ্রাম রাজপথে সংগ্রামে থাকে না। সেই মুখগুলিকে আর কোনোদিন প্রশ্রয় দিবেন না। আমাদের একেকজনের একেক রকম রাজনীতি থাকতে পারে। কিন্তু সম্প্রদায়ের ন্যূনতম যে মানবিক অধিকার সে মানবাধিকার রক্ষার লড়াইয়ে আমরা থাকবো।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬