সাম্য হত্যার বিচার দাবিতে ইবি ছাত্রদলের মশাল মিছিল 

২০ মে ২০২৫, ১০:৪৬ PM , আপডেট: ২৩ মে ২০২৫, ০৭:৩৫ AM
মশাল মিছিল

মশাল মিছিল © টিডিসি ফটো

দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের বিচার চেয়ে মশাল মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

মঙ্গলবার (২০ মে) রাতে এ মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তারা বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেইন গেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি জহির রায়হান আহমেদ, সাবেক সভাপতি ওমর ফারুক, শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব, আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিনসহ শতাধিক নেতাকর্মী।

মিছিলে শিক্ষার্থীরা জিয়ার সৈনিক, এক হও লড়াই করো; একশান একশান, ডাইরেক্ট একশান; ছাত্রদলের সংগ্রাম, চলছে চলবে; তুমি কে আমি কে, সাম্য সাম্য; আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে; বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই; খুন হয়েছে আমার ভাই, ঘরে থাকার সময় নাই; উই ওয়ান্ট উই ওয়ান্ট, জাস্টিস জাস্টিস; জাতীয়তাবাদী ছাত্রদল, জিন্দাবাদ জিন্দাবাদ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

সমাবেশে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি জহির রায়হান বলেন, সাম্য হত্যার আজ ৭ দিন হয়ে গেছে। আমরা এখনো সুষ্ঠু বিচার পাইনি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের উদাসীনতার পরিচয় দিয়েছে। আমরা বারংবার ঢাবির নিরাপত্তার ব্যাপারে প্রশ্ন তুলেছি কিন্তু তারা সতর্ক হয়নি৷ ইন্টেরিম ও ঢাবি প্রশাসন যদি বিচার করতে না পারে তাহলে জাতীয়তাবাদী ছাত্রদল বসে থাকবে না। প্রশাসন কীসের পরিচয় দিচ্ছেন তা জানি না। ছাত্রদলের কর্মীরা হাওয়ায় ভেসে আসেনি।

তিনি আরও বলেন,  একটি ছাত্রদলের কর্মীও আঘাতপ্রাপ্ত হলে তার জবাবদিহিতা করতে হবে। ছাত্রদল বসে থাকবে না, যমুনা উদ্দেশ্যে রওনা হবে। ছাত্রদল ধৈর্যের পরিচয় দিচ্ছে কিন্তু আপনারা যদি বাধ্য করেন তাহলে ছাত্রদল ২৪ ঘণ্টার মধ্যে সারা বাংলাদেশ অচল করে দিতে পারে। 

সকাল থেকেই ভ্যাপসা গরম, আজ ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে চিকিৎসা, যাতায়াত, মোবাইল ভাতা— কোন গ্রেডে ক…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় টেকনাফে ১৫ জন উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ রাতে, দেখা যাবে ওয়েবসাই…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মডেল মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9