জুলাই অভ্যুত্থানে শহীদ তরুয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে চবিতে স্মরণসভা

২৩ জুলাই ২০২৫, ১০:১২ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১২:৩৮ PM
সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে স্মরণসভা

সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে স্মরণসভা © টিডিসি

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের মেধাবী শিক্ষার্থী শহীদ হৃদয় চন্দ্র তরুয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভার আয়োজন করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুরে সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে পটুয়াখালী স্টুডেন্টস এসোসিয়েশন এর আয়োজনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দীন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। 

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, হৃদয় তরুয়া ছিল চেতনার প্রতিচ্ছবি। আন্দোলন চলা অবস্থায় আন্দোলনরত শিক্ষার্থীরা যে ভিডিও পাঠায়, তাতে শিক্ষার্থী ও শিক্ষকদের সহায়তার আকুতি আমাকে গভীরভাবে ব্যথিত করে। ভিডিওটি দেখার পর বুঝি, হৃদয় শুধু নিজের জন্য নয়-সমগ্র ছাত্রসমাজের কথা ভেবেই লড়েছে।

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, বিশ্ববিদ্যালয়ের নানা সীমাবদ্ধতা আছে, আমরা চাইলেও শিক্ষার্থীদের জন্য অনেক কিছু করতে পারি না। হৃদয়ের মত শিক্ষার্থীর এই অবস্থা আমাদের  ব্যথিত করে। সে হলে ডাল দিয়ে ভাত খেত—এই বাস্তবতা আমাকে চোখের জল ফেলতে বাধ্য করেছে।

তিনি আরও বলেন, যদি কেউ ‘জুলাই বিপ্লব’-এর বিপক্ষে দাঁড়ায়, এমনকি সরকারও যদি বাধা দেয়, তাহলে আমরা আরেকটি বিপ্লবের ডাক দেব। আমি নিজে সেই বিপ্লব ধারণ করবো। প্রয়োজনে আবার বিপ্লব হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর ও ইতিহাস বিভাগের শিক্ষক নুরুল হামিদ কাননসহ ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও পটুয়াখালী স্টুডেন্টস' এসোসিয়েশনের সদস্যবৃন্দ। 

উল্লেখ্য, শহীদ হৃদয় চন্দ্র তরুয়া জুলাই গণঅভ্যুত্থানে ১৮ ই জুলাই নগরীর বহদ্দারহাট এলাকায় ফ্যাসিবাদী সরকারের খুনি বাহিনীর গুলিতে আহত হয়ে ২৩ শে জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। 

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরি…
  • ২৮ অক্টোবর ২০২৬
প্রাথমিকে অর্ধলাখ সহকারী শিক্ষক নিয়োগ দরকার
  • ২৮ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে হত্যা, ওসি প্রত্যাহার
  • ২৮ অক্টোবর ২০২৬
ঢাকা-বরিশাল ১৪১ কিমির ভাড়া ৪০০ টাকা, কক্সবাজার-সেন্টমার্টিন…
  • ২৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ব্যাংকে নিয়োগ, আবেদনের বাকি মাত্র ২ দিন 
  • ২৮ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুরে নিরাপদ সড়ক দিবস ‎উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলো…
  • ২৮ অক্টোবর ২০২৬