শেষবারের মতো নিজ ক্যাম্পাসে আহসান 

০৮ জুলাই ২০২৫, ০১:৩১ AM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৬:৪৩ PM
আহসানের বিদায়বেলায় ঢাবি শিক্ষার্থীরা

আহসানের বিদায়বেলায় ঢাবি শিক্ষার্থীরা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আহসান খান মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যুবরণ করলে তার মরদেহ শেষবারের মতো ক্যাম্পাসে আনা হয়।

মঙ্গলবার (৮ জুলাই) রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুজিবুর রহমান হলে তার মরদেহ নিয়ে আসা হয়। এসময় তার সহপাঠী, সিনিয়র, জুনিয়ররা শেষবারের মতো তাকে দেখে কান্নায় ভেঙে পড়েন। 

সহপাঠীরা জানান, আহসানের মৃত্যু আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। অনেক ভালো ছেলে ছিল সে। আমাদের মাঝে নেই, এটা এখনো বিশ্বাস হচ্ছে না। এখন তার এবং তার পরিবারের জন্য দোয়া করা ছাড়া আর কিছু করার নেই আমাদের। সবাই তার জন্য দোয়া করবেন। 

উল্লেখ্য, সোমবার (৭ জুলাই) রাত ১০টার দিকে আহসান 'ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে' চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন‌। এর আগের দিন রাতে তার শরীরের বাম অংশ অবশ হয়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

ট্যাগ: ঢাবি
‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানম…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই নেতা গ্রেপ্তার
  • ০৩ অক্টোবর ২০২৬
ডেনিম উৎপাদনে পানির চাপ, সমাধানের খোঁজ
  • ০৩ অক্টোবর ২০২৬
বিনা খরচে পড়াশোনার সুযোগ দিচ্ছে জাপান
  • ০৩ অক্টোবর ২০২৬
অপারেশনের স্থান পরিষ্কার না করেই সেলাই, সংক্রমণে ফের অস্ত্র…
  • ০৩ অক্টোবর ২০২৬
অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬