ঢাবির কুয়েত মৈত্রী হলে নবীন ছাত্রীদের বরণ করল ছাত্রদল

৩০ জুন ২০২৫, ০৫:১২ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৭:৫৯ PM
কুয়েত মৈত্রী হলে নবীনদের বরণ করল ছাত্রদল

কুয়েত মৈত্রী হলে নবীনদের বরণ করল ছাত্রদল © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। আজ সোমবার (৩০ জুন) কুয়েত মৈত্রী হলের ছাত্রদল নেত্রী জান্নাতুল ফেরদৌস পুতুলের উদ্যোগে নবীন ছাত্রীদের বরণ করে নেওয়া হয়।  

এ সময় তাদের হাতে ফুলের পাশাপাশি কলম, সার্টিফিকেট ফাইল ও চকলেট তুলে দিয়ে শুভেচ্ছা জানান ছাত্রদল নেত্রী পুতুল।

এ বিষয়ে পুতুল বলেন, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের সেই মহামূল্যবান উক্তিকে সামনে রেখে আমরাও  বলতে চাই ‘সবার আগে বাংলাদেশ’। আর নবীন শিক্ষার্থীদের মধ্যে এই ধারণা তথা বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ ছড়িয়ে দিতে ও প্রজন্মের জন্য ছাত্রদলের ইতিবাচক বিভিন্ন উদ্যোগকে জানাতে আজ আমরা এই আয়োজন করেছি।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি নতুন এই প্রজন্মকে নিয়ে আমরা একটি সাম্য, মানবিক ও ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারব। পাশাপাশি, আমরা প্রত্যাশা করছি, আমরা সবসময় শিক্ষার্থীদের জন্য কাজ করে যাব।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬