চাকসুতে নতুন ৫ পদ সৃষ্টির প্রস্তাব ক্ষুদ্র-নৃগোষ্ঠী সংগঠনগুলোর

২৬ মে ২০২৫, ০৬:৫৪ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ০১:০৫ AM
চবিতে ক্ষুদ্র-নৃগোষ্ঠী ছাত্র সংগঠনগুলোর সংবাদ সম্মেলন

চবিতে ক্ষুদ্র-নৃগোষ্ঠী ছাত্র সংগঠনগুলোর সংবাদ সম্মেলন © টিডিসি ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ঈদের পর। এরই মধ্যে গঠনতন্ত্র সংস্কার প্রস্তাবনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো। এবার গঠনতন্ত্রে আদিবাসী বা সংখ্যালঘু বিষয়ক পদ সৃষ্টিসহ নতুন আরও ৫টি পদের দাবি জানিয়েছে বিভিন্ন ক্ষুদ্র-নৃগোষ্ঠী ছাত্র সংগঠনগুলো।

সোমবার (২৬ মে) দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে চাকসু গঠনতন্ত্র সংস্কার প্রস্তাবনা শীর্ষক সংবাদ সম্মেলনে এমন প্রস্তাবনা দেন তারা। 

নতুন প্রস্তাবিত ৫টি পদ হলো: পরিবহণ ও আবাসন বিষয়ক সম্পাদক, নারী বিষয়ক সম্পাদক, আদিবাসী বা সংখ্যালঘু জাতিসত্তা বিষয়ক সম্পাদক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং হল ছাত্র সংসদ নির্বাচনে ভিপি অথবা জিএস যে-কোনো একটি গুরুত্বপূর্ণ পদে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

বিশ্ববিদ্যালয়ের অতীশ দীপংকর শ্রীজ্ঞান হল এবং নবাব ফয়জুন্নেসা হল সংসদ নির্বাচনে ভিপি অথবা জিএস যে-কোনো একটি পদে সংখ্যালঘু জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিতের প্রস্তাবনা দিয়েছে তারা।

আরও পড়ুন: ৪ শর্তে বৃদ্ধি পেল শিক্ষকদের উৎসব ভাতা, সম্মতিপত্র জারি

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পাহাড়ি ছাত্র পরিষদ চবি শাখার সভাপতি রোনাল চাকমা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের সভাপতি রিন রঙ্গন চাকমা, বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক সাথোয়হিসং মারমা, বিএমএসসি সাংস্কৃতিক কমিটির সাধারণ সম্পাদক সিংয়ইপ্রু মারমা।

লিখিত বক্তব্যে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চবি শাখার সভাপতি রোনাল চাকমা বলেন, আমরা চাকসুর গঠনতন্ত্রে আদিবাসী বা সংখ্যালঘু জাতিসত্তা বিষয়ক সম্পাদক পদ সৃষ্টির দাবি জানাচ্ছি। চবিতে প্রায় সাতশোর অধিক বিভিন্ন জাতিগোষ্ঠীর শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। বহু ভাষা, জাতি, ধর্মে ও সাংস্কৃতিক বৈচিত্র্যপূর্ণ ক্যাম্পাস দেশে আর কোথাও নেই। পিছিয়ে পড়া এবং সংখ্যালঘু জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের অধিকার সুনিশ্চিতকরণ, ভাষা ও সংস্কৃতি চর্চা, গবেষণা নিশ্চিতকরণে এই সম্পাদক পিছিয়ে পড়া জাতিগোষ্ঠী থেকে নির্বাচিত হবে। 

তিনি আরও বলেন, রেসিজম, বুলিং প্রতিরোধসহ বিশ্ববিদ্যালয়ে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ ও সমন্বয় করবে। এছাড়াও বিভিন্ন জাতিগোষ্ঠীর বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, যা এ দেশের সম্পদ তা শিক্ষক-শিক্ষার্থীদের কাছে তুলে ধরবে। ৭৩-এর অধ্যাদেশ অনুযায়ী, সিনেটে যে ৫ জন ছাত্র প্রতিনিধি থাকবে তার মধ্যে পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীর এই সম্পাদক প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত থাকবে।

টেকনাফে ১২ বছরের শিশুকে অপহরণ করে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি
  • ১৮ জুলাই ২০২৬
কর্নেল ইউনিভার্সিটিতে ফ্রি অনলাইন কোর্স: এক ক্লিকে বিশ্বমান…
  • ১৮ জুলাই ২০২৬
ঢাবির বড় পর্দার আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বহিরাগতদের জন্য নয় 
  • ১৮ জুলাই ২০২৬
সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে: ইউজিসি চেয়ার…
  • ১৮ জুলাই ২০২৬
কোন প্রেক্ষিতে ‘ফার্মের মুরগি’ টার্মটি বলেছিলেন, ব্যাখ্যা দ…
  • ১৮ জুলাই ২০২৬
অফিসার নিয়োগ দেবে নিটল-নিলয় গ্রুপ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence