অনিয়ম দেখতে গিয়ে ছাত্রলীগের ধাওয়া খেলেন লিটন নন্দী!

১১ মার্চ ২০১৯, ১০:৪৭ AM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে মুহসীন হলে বাম জোটের প্রার্থী লিটন নন্দীকে ধাওয়া দিয়ে বের দেওয়ার অভিযোগ উঠেছে। সকালে অনিয়মের অভিযোগ পেয়ে হলে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে ধাওয়া দিয়ে বের করে দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকসু নির্বাচনে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য সমর্থিত বামজোটের প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী। তিনি সকালে অনিয়মের খবর শুনে নেতাকর্মীদের নিয়ে মুহসীন হলে যান। তবে সেখানে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে বাধা দেন।

সেখান থেকে তিনি প্রভোস্টের ‍রুমে আশ্রয় নেন। একপর্যায়ে ছাত্রলীগ নেতাদের স্লোগানের মুখে তিনি প্রভোস্টের সাথে হল থেকে বেরিয়ে আসেন।

লিটন নন্দী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা হলে গিয়ে দেখি কোন লাইন ছাড়াই ডাকসুর ভোটগ্রহণ চলছে। এর প্রতিবাদ জানাই এবং প্রভোস্টের সাথে দেখা করি। সেখান থেকে বের হলে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদেরকে ধাওয়া দেয়। পরে আমরা প্রভোস্টের সহায়তায় হল থেকে বেরিয়ে আসি।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমি…
  • ২৭ আগস্ট ২০২৬
বদলির আবেদনের শেষ দিন আজ, সফটওয়্যার জটিলতায় শিক্ষকদের ভোগান…
  • ২৭ আগস্ট ২০২৬
ভিডিওর ভয় দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী, প…
  • ২৭ আগস্ট ২০২৬
আইফোনে ‘গুপ্ত ট্র্যাকার’ আসলে কি ব্যবহারকারীর ওপর নজরদারি চ…
  • ২৭ আগস্ট ২০২৬
জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬