ডাকসু: কুয়েত-মৈত্রী হলে ভোট গ্রহণ স্থগিত

১১ মার্চ ২০১৯, ০৯:২৭ AM

আজ সোমবার সকাল ৮টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদের ভোটগ্রহণ শুরু হয়েছে। ১৮টি হলে একযোগে চলা এ ভোট শেষ হবে বেলা ২টায়।

ভোটগ্রহণের শুরুতেই অনিয়ম আসায় বাংলাদেশ কুয়েত-মৈত্রী হলে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে। হলের সাধারণ ছাত্রীদের বিক্ষোভের মুখে সকাল ৯টার পর এ ঘোষণা করেন নির্বাচনের চিফ রিটানিং অফিসার অধ্যাপক মাহফুজুর রহমান।

এর আগে সকাল ৯টার দিকে ওই হলে সীল মারা ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। সাধারণ ছাত্রীদের সহায়তায় প্রশাসন এটা উদ্ধার করে জলে জানা যায়। পরে হলের সামনে এ নিয়ে বিক্ষোভ করছে সাধারণ ছাত্রীরা।

৯টার পর সেখানে যান বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক মো. সামাদ, প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী, নির্বাচনের চিফ রিটানিং অফিসার অধ্যাপক মাহফুজুর রহমান প্রমুখ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমি…
  • ২৭ আগস্ট ২০২৬
বদলির আবেদনের শেষ দিন আজ, সফটওয়্যার জটিলতায় শিক্ষকদের ভোগান…
  • ২৭ আগস্ট ২০২৬
ভিডিওর ভয় দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী, প…
  • ২৭ আগস্ট ২০২৬
আইফোনে ‘গুপ্ত ট্র্যাকার’ আসলে কি ব্যবহারকারীর ওপর নজরদারি চ…
  • ২৭ আগস্ট ২০২৬
জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬