পুঁজিবাদী প্রেমের বিরুদ্ধে ঢাবিতে বিক্ষোভ মিছিল

১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২৯ PM
অপরাজেয় বাংলার পাদদেশে ‘বাংলাদেশ  সিঙ্গেল সংগ্রাম পরিষদ’র সমাবেশ

অপরাজেয় বাংলার পাদদেশে ‘বাংলাদেশ সিঙ্গেল সংগ্রাম পরিষদ’র সমাবেশ © টিডিসি ফটো

ভালোবাসা দিবসের নামে নোংরামি না করার আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ‘বাংলাদেশ সিঙ্গেল সংগ্রাম পরিষদ’ ব্যানারে এই সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সমাবেশ থেকে পুঁজিবাদী প্রেমের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়।

এর আগে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সামনে এসে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সিঙ্গেল সংগ্রাম পরিষদের সভাপতি মাহিন মাহি ইমতু, আহ্বায়ক এস এম আবদুর রহমান আবির, সাধারণ সম্পাদক বাবর হোসাইন বাপ্পি, ঢাকা বিশ্ববিদ্যালয় সিঙ্গেল সংগ্রাম পরিষদের সভাপতি মো. মেহেদি হাসান নিবিড়সহ সংগ্রাম পরিষদের বিভিন্ন হলের নেতারা।

সমাবেশে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট না করার আহ্বান জানিয়ে বাংলাদেশ সিঙ্গেল সংগ্রাম পরিষদের সভাপতি মাহিন মাহি ইমতু বলেন, বর্তমানে ভালোবাসার নামে অনেকে অসামাজিক কাজ করে। ভালোবাসা একদিনের জন্য নয়। ভালোবাসা সব সময় থাকে। তাই ক্যাম্পাসে ভালোবাসার নামে কেউ যেন নোংরা কাজ না করে, সেই আহ্বান রাখছি।

মিছিল পরবর্তী সমাবেশে বাংলাদেশ সিঙ্গেল সংগ্রাম পরিষদের আহ্বায়ক এস এম আব্দুর রহমান আবির বলেন, ভালোবাসা দিবসের নামে অশ্লীলতায় আমরা বিশ্বাস করি না। এটি হচ্ছে পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন। আমরা ক্যাম্পাসে ভালোবাসা দিবসের নামে অশ্লীলতার বিরুদ্ধে লড়ছি। আমাদের ডাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব সিঙ্গেল এক হয়েছে। মূলত আমরা ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ক্যাম্পাসে সৃষ্ঠ অশ্লীলতার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলছি।

ট্যাগ: ঢাবি
সরকারি হলো প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকার স্ক…
  • ২৭ আগস্ট ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদায়ন …
  • ২৭ আগস্ট ২০২৬
বিয়ের প্রলোভনে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ…
  • ২৭ আগস্ট ২০২৬
কাজী নজরুল অন্যায়ের বিরুদ্ধে চিরকালীন দ্রোহের প্রতীক: রিজভী
  • ২৭ আগস্ট ২০২৬
স্বতন্ত্র তিতুমীরের দাবিতে ফের ক্যাম্পাস শাটডাউনের ঘোষণা শি…
  • ২৭ আগস্ট ২০২৬
জলাবদ্ধতা নিরসনে নিজেই গলাপানিতে নেমে খালের কচুরিপানা পরিষ্…
  • ২৭ আগস্ট ২০২৬