শিক্ষা ছুটিতে গিয়ে ফিরলেন না ঢাবি শিক্ষক ফাতেমা, পাওনা ৫০ লাখ টাকা 

০৩ মে ২০২৫, ১২:৫২ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১৮ PM
ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদ

ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদ © ফাইল ফটো

উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে আর ফিরে আসেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা-তুজ-জোহরা। পরে তিনি পদত্যাগপত্র জমা দিলেও পাওনা পরিশোধ না করায় সিন্ডিকেটে তা গ্রহণ করা হয়নি বলে জানা গেছে। এ শিক্ষকের কাছে বিশ্ববিদ্যালয়ের পাওনা রয়েছে ৫০ লাখ ৭২ হাজার টাকা।

বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয় গত ২৪ এপ্রিল। এতে বিষয়টি আলোচনা হয়নি বলে সূত্র নিশ্চিত করেছে। পরবর্তী সভায় এ নিয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। সভার ১৯ নম্বর এজেন্ডায় বলা হয়েছে, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা-তুজ-জোহরার বিষয়ে গত ২ জানুয়ারির সিন্ডিকেট সিদ্ধান্ত অনুযায়ী দুই মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পাওনাদি পরিশোধ করেননি। এর আগে তিনি ব্যক্তিগত কারণে গত বছরের ২ সেপ্টেম্বর পদত্যাগের আবেদন করেন।

সিন্ডিকেট দুই মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব পাওনা পরিশোধ করার পর তাঁর পদত্যাগ গ্রহণ করা হবে মর্মে সিদ্ধান্ত হয়। এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পাওনা পরিশোধ না করলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তাঁকে জানানো হয়। গত ১৬ মার্চ দুই মাস সময়সীমা উত্তীর্ণ হয়েছে। তিনি এখনও বিশ্ববিদ্যালয়ে পাওনা পরিশোধ করেননি। তাঁর কাছে বিশ্ববিদ্যালয়ের মোট পাওনা ৫০ লাখ ৭২ হাজার ৮৪৩ টাকা। 

সহকারী অধ্যাপক ফাতেমা-তুজ-জোহরার ভোগকৃত ছুটির মধ্যে ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর থেকে পরের বছরের ৫ সেপ্টেম্বর পর্যন্ত এক বছর একদিন সবেতনে শিক্ষাছুটি নেন। পরে পিএইচডি করতে ২০২০ সালের ৭ সেপ্টেম্বর হতে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর পর্যন্ত মোট তিন বছর ১১ মাস ২৯ দিন সবেতনে এবং এক বছর বিনাবেতনে ছুটি নেন। সব মিলিয়ে ৫ বছর সবেতনে এবং এক বছর বিনাবেতনে ছুটি নেন তিনি।

আরো পড়ুন: এসআই নিয়োগের ফলাফলে অকৃতকার্য প্রার্থীর রোল, সংশোধন করে যা বলছে পুলিশ

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা-তুজ-জোহরা আর ফিরে আসেননি বলে নিশ্চিত করেছেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাকসুদুর রহমান সরকার। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, তিনি দায়িত্ব নেওয়ার আগেই ফাতেমা-তুজ-জোহরা পদত্যাগপত্র জমা দিয়েছেন। বাকি সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, সিন্ডিকেটে যেহেতু বিষয়টি আলোচনা হয়েছে, সিন্ডিকেটের সভায়ই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এ বিষয়ে আমার ব্যক্তিগত মতামত দেওয়ার সুযোগ নেই।

এ বিষয়ে চেষ্টা করেও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা-তুজ-জোহরার বক্তব্য জানা সম্ভব হয়নি।

কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ও কুমুদিনী হাসপাতালে কর্মকর্ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর মেয়াদ শেষ ১৮ সেপ্টেম্বর, রোডম্যাপ ঘোষণাসহ চার দফা দা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবি অফিসার পরিষদের সভাপতি ড. গোলাপ, সম্পাদক শাহাদাত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোটেল দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঢামেক-সিওমেক হাসপাতালে নতুন পরিচালক নিয়োগের প্রস্তাব
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9