রাবিতে বহিরাগত প্রেমিক যুগলের বিশৃঙ্খলা, ভিডিও ধারণ করায় সাংবাদিক লাঞ্ছিত

০৩ মে ২০২৫, ১০:১৭ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:২০ PM

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বহিরাগত প্রেমিক যুগলের বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনার জেরে সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত দুজন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ও রাজশাহী মহিলা কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

গতকাল শুক্রবার (২ মে) রাত আনুমানিক ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, এক প্রেমিক যুগল নিজেদের মনোমালিন্যের পর প্রকাশ্যে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তিতে লিপ্ত হন। ঘটনাটি নজরে এলে সেখানে উপস্থিত এক সাংবাদিক তা মোবাইল ফোনে ভিডিও ধারণের চেষ্টা করেন। তখন প্রেমিক যুগলের সঙ্গে থাকা আরও দুই ছাত্রী ওই সাংবাদিকের ওপর চড়াও হয়ে তার মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং তাকে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অরিন্দ ও রাজশাহী মহিলা কলেজের ওই প্রেমিকাসহ তিন ছাত্রী।

এ ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত রাবির শিক্ষার্থীরা অভিযুক্তদের ধরে প্রক্টরিয়াল দপ্তরে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

ভুক্তভোগী সাংবাদিক বলেন, অভিযুক্ত দুজন শিক্ষার্থী প্রকাশ্যে বাগবিতণ্ডা ও শারীরিক ধস্তাধস্তিতে লিপ্ত হন। ঘটনাটি নজরে এলে আমি মোবাইল ফোনে ভিডিও ধারণের চেষ্টা করি। তখন পুরুষ উগ্র হয়ে এগিয়ে আসেন এবং তাদের সঙ্গে থাকা আরও দুজন আমার ওপর চড়াও হয়ে মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ধরে ফেলেন এবং তাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে যান।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে বহিরাগতদের চলাচল নিরীক্ষায় বাড়তি নজরদারি করা হবে।

রাবির প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি উন্মুক্ত ক্যাম্পাস হওয়ায় রুয়েট ও মহিলা কলেজসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে ঘোরাঘুরি করতে আসে। তবে আজকের ঘটনাটি অত্যন্ত অনভিপ্রেত ও উদ্বেগজনক। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছি এবং অভিযুক্তদের সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন শুরু ৩০ আগস্ট
  • ২৭ আগস্ট ২০২৬
সরকারের নতুন দায়িত্বে মীর শাহে আলম
  • ২৭ আগস্ট ২০২৬
সংসদে থেকে ওয়াকআউট করল বিরোধীদল
  • ২৭ আগস্ট ২০২৬
সাংবাদিক নেতা থেকে বাসসের শীর্ষ ব্যবস্থাপনায় কাদের গনি
  • ২৭ আগস্ট ২০২৬
এক হাসপাতালের পিকআপভর্তি সরকারি ওষুধ নদীতে ফেলার সময় চালক আ…
  • ২৭ আগস্ট ২০২৬
প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধে আইনি নোটিশ 
  • ২৭ আগস্ট ২০২৬