‘মঙ্গল শোভাযাত্রা’ নাম পরিবর্তনের কারণ জানানোর দাবি চারুকলার শিক্ষার্থীদের

১৩ এপ্রিল ২০২৫, ১১:৫০ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩৪ AM
চারুকলায় শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

চারুকলায় শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনের যথার্থ কারণ জানানোর দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। আজ রবিবার (১৩ এপ্রিল) সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তারা। এ সময় বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনের অন্যতম আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা থেকে মঙ্গল শব্দটি বাদ দিয়ে পুনরায় ‘আনন্দ শোভাযাত্রা’ করা হয়েছে। গত শুক্রবার চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

নতুন নামের ঘোষণা দেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ। তিনি বলেন, এবার নববর্ষ উদযাপনে একপেশে সংস্কৃতি চর্চা থেকে বেরিয়ে এসে ইনক্লুসিভ সাংস্কৃতিক চর্চা হবে।

এরইমধ্যে শনিবার (১২ এপ্রিল) ভোরে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’ আগুনে পুড়ে যায়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মাস্ক পরা একজন আগুন দিয়ে পালিয়ে যাচ্ছেন।

আরো পড়ুন: আনন্দ শোভাযাত্রার সূচি ও রোডম্যাপ জানাল ঢাবি

লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, ঐতিহ্যগতভাবে চারুকলার শিক্ষাক-শিক্ষার্থীরা শোভাযাত্রার আয়োজন করে। এরইমধ্যে বিভিন্ন ট্যাগ দেওয়া হয়েছে। এবারও বৈশাখ শেকলমুক্ত নয়। এ সময় প্রতিকৃতিতে আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তির শাস্তির দাবি জানান।

তারা আরো বলেন, ঢাবির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ‘মঙ্গল শোভাযাত্রা’ নাম পরিবর্তন করে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা হবে। তারা এ সিদ্ধান্ত সমর্থন করছেন না। চারুকলার শিক্ষার্থীদের মতামত ছাড়া এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

শিক্ষার্থীরা আরো বলেন, ১৯৮৯ সাল থেকে এ শোভাযাত্রার আয়োজন করা হয়। এখন রাষ্ট্রীয় হস্তক্ষেপের বিরোধীতা করছেন। তারা ভবিষ্যতে এ ধরনের জটিলতা এড়াতে নীতিমালা করার দাবি জানান। একইসঙ্গে মঙ্গল শোভাযাত্রা আওয়ামী লীগ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে বলেও স্বীকার করেন সাবেক শিক্ষার্থী জাহিদ জামিল।

তিনি বলেন, শোভাযাত্রা বাতিল করার কোনও আগ্রহ তাদের নেই। তারা চান, সবাই মিলে আনন্দ করুন। কিন্তু ‘মঙ্গল’ বাদ দেওয়ার একটি ভ্যালিক কারণ দেখাতে বলেন তিনি।

নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬
রাত ২টা ৪০ মিনিটে বোনের নম্বারে ফোন করল কে?
  • ২৭ আগস্ট ২০২৬
ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬
‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছ…
  • ২৭ আগস্ট ২০২৬
হবু স্ত্রীর খোঁজে পরপর ২ দিন বাসার সামনে গিয়েছিলেন অদিত, তখ…
  • ২৭ আগস্ট ২০২৬
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬