ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১১ দিনের ঈদের ছুটি শুরু

২৬ মার্চ ২০২৫, ০৮:৩৮ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩৩ PM
ঢাবি

ঢাবি © ফাইল ফটো

স্বাধীনতা ও জাতীয় দিবস এবং আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ১১ দিনের ছুটি শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি)। আজ বুধবার (২৬ মার্চ) থেকে শুরু হওয়া এ ছুটি চলবে আগামী ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত। এরপর ৬ এপ্রিল (রবিবার) থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের অফিসসহ ক্লাস-পরীক্ষা নিয়মিত চালু হবে। 

জানা যায়, গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) ছিল ঈদের ছুটির আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষ কর্ম দিবস। এর আগে গত ১৩ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের অনলাইন শুরু হয় ক্লাস কার্যক্রম, যা চলে ২০ মার্চ পর্যন্ত। তবে ঈদের ছুটি কাটিয়ে ৬ এপ্রিল থেকে আবারো সেই পুরোনো ক্লাস শিডিউলে ফিরবেন শিক্ষার্থীরা।

জানা গেছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ (সোমবার) বা ১ এপ্রিল (মঙ্গলবার) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর উদযাপিত হবে।

বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী, আজ বুধবার (২৬ মার্চ) থেকে আগামী ৩ এপ্রিল পর্যন্ত ৯ দিনের ছুটি রয়েছে। এর মধ্যে স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমু’আ-তুল-বিদা, শব-ই-কদর, ঈদ-উল-ফিতরের ছুটি রয়েছে। তবে আগামী ৪ ও ৫ এপ্রিল সাপ্তাহিক সরকারি ছুটি থাকায় পরদিন ৬ এপ্রিল (রবিবার) থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের অফিসসহ ক্লাস-পরীক্ষা নিয়মিত চালু হবে। 

নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা, আইফো…
  • ৩১ জুলাই ২০২৬
ফিফার বিরুদ্ধে ঐক্যবদ্ধ উয়েফা-কনকাকাফ, ৯৬ দেশের বিশ্বকাপ বয়…
  • ৩১ জুলাই ২০২৬
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন কালীগঞ্জ পৌরসভা
  • ৩১ জুলাই ২০২৬
এলপিএলে জ্বলে উঠলেন সাকিব, অলরাউন্ডার পারফরম্যান্সে জিতল দলও
  • ৩১ জুলাই ২০২৬
আফ্রিকায় ২৪ বছর পর ফিরছে বিশ্বকাপ, প্রস্তুত ৩ দেশের ১২ শহর
  • ৩১ জুলাই ২০২৬
ঢামেকের আটতলা থেকে তরুণীর ঝাঁপ, অতঃপর...
  • ৩১ জুলাই ২০২৬