সন্ধ্যায় প্রকাশ হবে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল

২৪ মার্চ ২০২৫, ০৪:৪৩ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৫১ PM

© সংগৃহীত

আজ সোমবার  (২৪ মার্চ) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। সোমবার (২৪ মার্চ) বিকালে এ তথ্য জানিয়ে বিজ্ঞান ইউনিটের প্রধান সমন্বয়কারী ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম।

তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, রেজাল্ট প্রকাশের সব আয়োজন শেষের দিকে। সবকিছু ঠিক থাকলে আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। 

গত ১৫ ফেব্রুয়ারি ঢাকাসহ বিভাগীয় শহরের আটটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সাধারণত ঢাবির ভর্তি পরীক্ষার এক মাসের মধ্যে এ ফলাফল প্রকাশ করা হয়। যদিও এবার ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশে একমাসেরও বেশি সময় লেগেছে। 

২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটে এবার এক হাজার ৮৯৬টি আসনের বিপরীতে এক লাখ ৪৬ হাজার ৬৯৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৭৭ জন শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের অধীন বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের বিভাগসমূহ এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট রয়েছে।

কালকের মধ্যেই সরাতে হবে ভাড়াটে, নয়তো বাতিল হবে সরকারি বাসা
  • ৩০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের …
  • ৩০ অক্টোবর ২০২৬
নাঈমের ঘূর্ণিতে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ, লিড বাংলাদেশের
  • ৩০ অক্টোবর ২০২৬
নাঈম হাসানের ‘অন্যরকম’ ফিফটি
  • ৩০ অক্টোবর ২০২৬
বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসক-নার্সসহ বিভিন্ন …
  • ৩০ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে ৮ লাখ শিক্ষার্থীর পরিচয় চুরি করে হাতিয়ে নিল ৩…
  • ৩০ অক্টোবর ২০২৬