মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঢাবির কর্মসূচি

২৩ মার্চ ২০২৫, ১২:৪৮ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:০৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। আগামী বুধবার (২৬ মার্চ) দিবসটি উপলক্ষে কর্মসূচির মধ্যে রয়েছে- জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ মোনাজাত ও প্রার্থনা, গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাসমূহে আলোকসজ্জা প্রভৃতি। এর আগে ২৫ মার্চ আলোচনা সভা করা হবে।

বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৬ মার্চ সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের সব কেন্দ্রীয় ভবন ও আবাসিক হলে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও অ্যালামনাইবৃন্দ সকাল ৬টায় স্মৃতি চিরন্তন চত্বরে জমায়েত হবেন। সকাল ৬টা ১৫মিনিটে উপাচার্যের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা করা হবে এবং পরে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

দিবসটি উপলক্ষ্যে ২৬ মার্চ বুধবার বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হবে। অন্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। এছাড়া কার্জন হল ও টিএসসিতে আলোকসজ্জা করা হবে। বিশ্ববিদ্যালয় কর্মচারীদের সন্তানদের মধ্যে মিষ্টি বিতরণ করা হবে।

আরো পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ আজ

২৫ মার্চ (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আলোচনা সভায় সভাপতিত্ব করবেন। উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

পে স্কেল-পেনশনে প্রয়োজন ১ লাখ ৩১ হাজার কোটি টাকা, চ্যালেঞ্জ…
  • ১৭ মে ২০২৬
শিক্ষাখাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দের দাবি ছাত্র ইউনিয়নের
  • ১৭ মে ২০২৬
ড্রোন যুদ্ধে বদলে যাচ্ছে ভারত-পাকিস্তানের সামরিক কৌশল, কে এ…
  • ১৭ মে ২০২৬
প্রদীপের আগুনে পুড়ে প্রাণ গেল আইনজীবীর
  • ১৭ মে ২০২৬
নোয়াখালীসহ তিন জেলায় ১১টার মধ্যে কালবৈশাখীর সতর্কবার্তা
  • ১৭ মে ২০২৬
আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081