ফেসবুকে কটূক্তিমূলক স্ট্যাটাস, ঢাবি ছাত্রের বিরুদ্ধে তদন্ত কমিটি

২০ মার্চ ২০২৫, ০৭:২০ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৫৫ PM
ঢাবি

ঢাবি © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় কটূক্তির অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই শিক্ষার্থীর নাম মো. আবু সায়েম। তিনি বাংলা বিভাগের ২০১৯-২০ সেশনে শিক্ষার্থী।

পরে সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) এ কমিটি গঠন করা হয়।

এ কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে মো. আবু সায়েম সনাতন ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে লাগাতার অশ্লীল ও অরুচিকর কটূক্তি করে যাচ্ছে। তার এই অবমাননাকর মন্তব্য বিশ্ববিদ্যালয় তথা সমগ্র দেশের হিন্দু জনগোষ্ঠীকে ক্ষুব্ধ করে তুলেছে এবং সাম্প্রদায়িক স্থিতিশীলতাকে নষ্ট করছে।

শিক্ষার্থীদের আনীত অভিযোগের ভিত্তিতে সহকারী প্রক্টর ড. সান্টু বড়ুয়াকে আহ্বায়ক ও আইসিটি সেলের অতিরিক্ত পরিচালক মোস্তাক আহমেদকে সদস্য সচিব করে তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটিতে সদস্যদের মধ্যে রয়েছেন, সহকারী ড. মুহাম্মদ রফিকুল ইসলাম, জগন্নাথ হলের প্রভোস্ট দেবাশীষ পাল এবং এস এম হলের প্রভোস্ট ড. আবদুল্লাহ আল মামুন।

টেকসই উন্নয়নে ফিনটেক ও সবুজ অর্থায়নের গুরুত্ব তুলে ধরল বরেন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ শিক্ষার্থী অপসারণ সহ পাঁচ দফা দাবি ইবি ছাত্রশিবিরের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদির সঙ্গে আলোচনা হয়েছে: মাল…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রানার গ্রুপ নিয়োগ দেবে ১০ সিনিয়র অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ও দ্বৈত ডিগ্রি চালুর উদ্যো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ওষুধ ছাড়াই বিষণ্নতা নিরাময়ের গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি প…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9