হুমকি পাওয়ায় মামলা প্রত্যাহারের আবেদন ঢাবি ছাত্রীর

০৭ মার্চ ২০২৫, ০৪:২১ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
জামিন পাওয়ার পর সেই যুবক

জামিন পাওয়ার পর সেই যুবক © সংগৃহীত

পোশাক নিয়ে হেনস্তার শিকার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেই ছাত্রী তার মামলা তুলে নিতে থানায় আবেদন করেছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) ওই ছাত্রী রাজধানীর শাহবাগ থানায় মামলাটি প্রত্যাহারের আবেদন করেন।

ওই শিক্ষার্থী অভিযোগ করেন, হত্যা-ধর্ষণের হুমকি পাওয়ায় তিনি মামলা প্রত্যাহারের আবেদন করেছেন।

মামলা প্রত্যাহারের বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ মনসুর বলেন, ঢাবির ওই শিক্ষার্থী মামলা প্রত্যাহারের একটি আবেদন আমাদের কাছে জমা দিয়েছেন। তবে মামলা প্রত্যাহার করার ক্ষমতা রয়েছে একমাত্র আদালতের।

জানা যায়, বুধবার (৫ মার্চ) শাহবাগ থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তা করেছেন মোস্তফা আসিফ– এমন অভিযোগ করে ভুক্তভোগী ঘটনার বিবরণ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন। হেনস্তার শিকার ওই শিক্ষার্থী প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযোগ করেন। পরে শাহবাগ থানায় মামলা করেন তিনি।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, ৫ মার্চ দুপুর দেড়টার দিকে জাতীয় যাদুঘরের সামনে থেকে তিনি ও তার বন্ধু পায়ে হেঁটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাওয়ার পথে রাজু ভাস্কর্যের সামনে পৌঁছালে মোস্তফা আসিফ বাদীর সামনে এসে তিনি পর্দা করেননি কেন বলে প্রশ্ন করেন। তার ওড়না ঠিক নেই কেন বলাসহ আরও কুরুচিপূর্ণ কথা বলে তাকে যৌননিপীড়ন করেন। ওই ছাত্রী তখন প্রক্টরকে কল দিতে চাইলে আসামি দৌড়ে পালিয়ে যান।

পরে অভিযুক্ত কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফকে শনাক্ত করে প্রক্টর অফিসে ডেকে নেওয়া হয়। পরে ওই ছাত্রী মামলা করেন এবং মোস্তফা আসিফকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

এরপর বৃহস্পতিবার গ্রেপ্তার মোস্তফা আসিফকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. তৌফিক হাসান। আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করে। পরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব মোস্তফা আসিফকে জামিন দেন।

জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9