ঢাবি শিক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের ‘জয়েন শিবির ক্যাম্পেইন’ শুরু

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৪ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:২১ PM
শিবির

শিবির © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের সমর্থক বাড়াতে শাখা শিবিরের নতুন উদ্যোগ ‘জয়েন শিবির ক্যাম্পেইন’ শুরু হয়েছে। সপ্তাহব্যাপী চলতে থাকা এ ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করে শিবিরের সমর্থক হতে পারবেন।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির সভাপতি এস এম ফরহাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান। 

ফেসবুক পোস্টে তিনি জানান, ‘নির্ধারিত সময় শেষে সমর্থকদের নিয়ে ধারাবাহিক বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করা হবে, ইনশাআল্লাহ। প্রশ্নোত্তর, কর্মশালা কিংবা ধারাবাহিক মানোন্নয়নসহ সবকিছুই নির্ধারিত নিয়মে পরিচালিত হবে, ইনশাআল্লাহ।’

এ ক্যাম্পেইনের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি নির্দিষ্ট ফর্মের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

মার্কিন বাণিজ্যচুক্তিসহ অসম বৈদেশিক চুক্তি বাতিলের দাবি, প্…
  • ৩০ অক্টোবর ২০২৬
বর্ণিল আয়োজনে আইএসইউতে নবীনবরণ, নতুনদের পদচারণায় উৎসবের আমেজ
  • ৩০ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা: বিএনপির এমপি ফজলুর …
  • ৩০ অক্টোবর ২০২৬
বিশ্বজুড়ে বাড়ছে তাপমাত্রা, গর্ভবতী নারীদের বড় দুঃসংবাদ দিলে…
  • ৩০ অক্টোবর ২০২৬
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পদে প্রার্থী ৭ জন, কে কো…
  • ৩০ অক্টোবর ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের…
  • ৩০ অক্টোবর ২০২৬