জাবিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ মাহফিল 

০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৪৫ AM
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ মাহফিল 

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ মাহফিল  © টিডিসি ফটো

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা কর্মচারী ফোরাম। আজ রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে রোগমুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়। এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় এবং তারেক রহমানের জন্যও বিশেষ দোয়া করা হয়।

মিলাদ শেষে সরকার ও রাজনীতি বিভাগের প্রফেসর মো. শামছুল আলম বলেন, ‘বেগম খালেদা জিয়া বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শের প্রতীক। আমরা তার দ্রুত আরোগ্য ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রার্থনা করছি ‘

এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মোহম্মদ কামরুল আহসান, প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রফেসর সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান, প্রফেসর মো. সোহেল রানা, প্রফেসর মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রফেসর মো. আবদুর রব, প্রফেসর শামীমা সুলতানা, প্রফেসর মাসুম শাহরিয়ার, প্রফেসর মো. জাকির হোসেন, প্রফেসর এ কে এম রাশিদুল আলম, প্রফেসর আমিনুর রহমান খান, সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রকিব।

এছাড়াও উপস্থিত ছিলেন, শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক। কর্মকর্তা কর্মচারীদের মধ্যে উপস্থিত ছিলেন অফিসার সমিতির সভাপতি মো. আ. রহমান বাবুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া, কর্মচারী সমিতির সভাপতি মো রফিকুল ইসলাম (বকশি), সাধারণ সম্পাদক মো. ফরিদ হোসেন, কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের সিকদার প্রমুখ। 

ট্যাগ: জাবি
বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9