জাবিতে শিক্ষা ও প্রশাসনিক কাজে অটোমেশনের রোডম্যাপ ঘোষণা

৩১ জানুয়ারি ২০২৫, ০৩:১০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৯ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী-শিক্ষকদের দুর্ভোগ লাঘবে শিক্ষা ও প্রশাসনিক সার্ভিসগুলো স্বয়ংক্রিয়করণের জন্য অটোমেশনের একটি রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। অটোমেশন-সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সভাপতি ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খানের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ রোডম্যাপ ঘোষণা করা হয়।

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

সভায় ৪টি স্বনামখ্যাত প্রফেশনাল সফটওয়‍্যার কোম্পানির প্রস্তাব ও পরামর্শ বিবেচনায় রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অটোমেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য রোডম্যাপটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন: বৈষম্যবিরোধী আন্দোলনের পকেট কমিটির অভিযোগ, শিক্ষার্থীদের আল্টিমেটাম

এতে শিক্ষা ও প্রশাসনিক সার্ভিসসমূহ স্বয়ংক্রিয়করণের লক্ষ্যে প্রজেক্টভিত্তিক সাতজন বিশেষজ্ঞ শিক্ষক, একজন কর্মকর্তা এবং একজন কর্মচারীর সমন্বয়ে এক সপ্তাহের মধ্যে অটোমেশন উইং খোলা, এক মাসের মধ্যে বাজেটসহ Business Requirement Documents (BRD) এবং Examiantion Office Management Software (EOMS) এর জন্য Development Project Proposal (DPP) তৈরি, এক মাস ১৫ দিনের মধ্যে BRD এবং EOMS-এর জন্য পত্রিকায় টেন্ডারের বিজ্ঞপ্তি দেওয়া, এক মাসের মধ্যে কার্যাদেশ প্রদান ও চুক্তি সম্পন্ন করা, BRD অনুযায়ী পরবর্তী কার্যক্রম শুরু ও চলমান রাখা, তিন মাসের মধ্যে EOMS-এর টেস্ট সম্পন্ন করা, EOMS ডিপ্লয়মেন্ট সম্পন্ন করা, দুই মাসের মধ্যে EOMS-এর user টেস্ট করা ও ২০২৬ সালে ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয় দিবসে EOMS উদ্বোধন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

সভায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান, অধ্যাপক ড. মো. এমদাদুল ইসলামসহ কমিটির অপরাপর সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সভায় এই কমিটি গঠন করা হয়।

মদের বারে তর্কাতর্কির জেরে যুবক খুন, আটক ১
  • ২৮ আগস্ট ২০২৬
যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্…
  • ২৮ আগস্ট ২০২৬
আর্জেন্টিনার গোলরক্ষককে দলে ভেড়াল চেলসি
  • ২৮ আগস্ট ২০২৬
ফেনীর নতুন জেলা প্রশাসক মাহবুবউল করিম
  • ২৮ আগস্ট ২০২৬
৩ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার নিয়োগ, দায়িত্বে অধ্…
  • ২৮ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ফাইনাল কোর্সের রেজিস্ট্রেশন কা…
  • ২৮ আগস্ট ২০২৬