চবিতে জামার্নিতে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা 

০৮ জানুয়ারি ২০২৫, ০৬:০৫ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫০ PM
জার্মানি বিষয়ক কর্মশালা

জার্মানি বিষয়ক কর্মশালা © টিডিসি ছবি

চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার স্টাডি সোসাইটি (সিইউআরএইচএস) ও স্টাডি এন্ড ক্যারিয়ার কোচ জার্মানি (এসসিসিজি) এর যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছে ‘ঢাকা টু হামবুর্গ’ উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা। 

বুধবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ভৌত গবেষণা কেন্দ্রে দুপুর ২টায় এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জার্মানে উচ্চশিক্ষারত ও ইরাসমাস মান্ডাস স্কলার ড. সাদমান সাকিব। 

এতে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ও সিইউআরএইচএস এর মডারেটর ড. আদনান মান্নান, সিইউআরএইচএস সভাপতি কাবেরি দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক তাইয়্যেবুন ফাবিহা, প্রেস ও ট্রেনিং সম্পাদক দিদারুল ইসলাম মহসিনসহ অন্যান্য সম্পাদক ও সাধারণ সদস্যবৃন্দ। এছাড়াও কর্মশালায় প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

কর্মশালায় ড. আদনান মান্নান বলেন, আমাদের শিক্ষার্থীরা এখন এমআইটি, অক্সফোর্ড, ক্যামব্রিজ এর মতো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। সিইউআরএইচএস চবিতে এই সংখ্যা আরো বাড়াতে সবসময় সহযোগিতা করতে কাজ করছে।‌

অনুষ্ঠানে ড. সাদমান সাকিব বলেন, জার্মানিতে উচ্চশিক্ষার জন্যে সবচেয়ে বেশি প্রয়োজন সঠিক তথ্য। এছাড়াও তিনি জার্মানিতে উচ্চশিক্ষার বিভিন্ন প্রক্রিয়া, আবেদনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ধারণা ও জার্মানির সামাজিক জীবন নিয়েও আলোচনা করেন। 

প্রসঙ্গত, ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্ট্যাডি সোসাইটি (সিইউআরএইচএস) গবেষণা ও উচ্চশিক্ষামূলক বিভিন্ন সেশন, সেমিনার, কর্মশালা, প্রতিযোগিতার আয়োজন করে থাকে। জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার জন্য জাতীয়, আন্তর্জাতিক বিভিন্ন ব্যক্তিত্বদের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় এবারের জার্মান বিষয়ক উচ্চশিক্ষা কর্মশালার আয়োজন করা হয়। যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একধাপ এগিয়ে নেওয়ার জন্য অনুপ্রাণিত করে।

ট্যাগ: চবি
ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৩৭ ঘণ্টা পর নদীতে ভেসে উঠল সেই ছাত্রদল নেতার মরদেহ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এত এত মেধাবী থাকার পরও আমাদের ইউনিভার্সিটিগুলোর র‍্যাংকিংয়ে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
যশোরে এক দিনে ডেঙ্গুতে নতুন ৪৩ রোগী ভর্তি, একজনের মৃত্যু
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাস্তা নেই, পানিবন্দি চর আষাড়িয়াদহের আশ্রয়ণ প্রকল্পের ২০ পর…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9