ঢাবি সম্প্রীতি ত্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিজয় একাত্তর হল

০৭ জানুয়ারি ২০২৫, ০১:৪৭ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
ঢাবি সম্প্রীতি ত্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় বিজয় একাত্তর হল

ঢাবি সম্প্রীতি ত্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় বিজয় একাত্তর হল © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কমল মেডি এইডের উদ্যোগে সম্প্রীতি আন্তঃহল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এ ফাইনাল খেলায় জগন্নাথের হলের মুখোমুখি হয় বিজয় একাত্তর হল। উত্তেজনাপূর্ণ ম্যাচে জগন্নাথ হলকে শেষ ওভারে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বিজয় একাত্তর হল।

সোমবার (৬ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ভাবনা চত্বরে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় জগন্নাথের হলের মুখোমুখি হয় বিজয় একাত্তর হল। টানটান উত্তেজনাপূর্ণ এ ম্যাচে জগন্নাথ হলকে শেষ ওভারে পরাজিত করে বিজয় একাত্তর হল। টুর্নামেন্টে ম্যান অব দি টুর্নামেন্ট নির্বাচিত হন হৃদয়। ৩ ম্যাচে তার সংগ্রহে ছিল ১৩০ রান ও ৫ উইকেট।

খেলা শেষে চ্যাম্পিয়ন  বিজয় একাত্তর দলকে ২০ হাজার টাকা প্রাইজমানি ও রানার্সআপ দল জগন্নাথ হলকে ১৫ হাজার টাকা, ম্যান অব দ্য টুর্নামেন্টকে ৫ হাজার টাকা এবং ট্রফি-মেডেল তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে।

কমল মেডি এইড, ঢাবির প্রতিষ্ঠাতা তানভীর বারী হামিমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী  ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, ঢাবি সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক মোতাহের হোসেন ও ঢাবি ছাত্রদল সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। 

প্রক্টর সাইফুদ্দীন আহমেদ তার বক্তব্যে শিক্ষার্থীদের মধ্যকার সম্প্রীতি বর্ধিত করার লক্ষ্যে আয়োজিত টুর্নামেন্টের প্রশংসা করেন এবং সুস্হ দেহ ও সুন্দর মন গঠনের পিছে খেলাধুলার ভূমিকা তুলে ধরেন।

এ ছাড়া ফাইনাল খেলা চলাকালে বিজয় একাত্তর হলের প্রভোস্ট ড. স ম আলী রেজা এবং জগন্নাথ হলের হাউস টিউটররা উপস্হিত ছিলেন।
 
আয়োজক তানভীর বারী হামিম ১৩টি হলের সকস খেলোয়াড়, দর্শক ও শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন করেন।

চেকপোস্টে সিগন্যাল অমান্য করে পুলিশকে চাপা দেওয়া সেই কিশোর …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৩৭ ঘণ্টা পর নদীতে ভেসে উঠল সেই ছাত্রদল নেতার মরদেহ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এত এত মেধাবী থাকার পরও আমাদের ইউনিভার্সিটিগুলোর র‍্যাংকিংয়ে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
যশোরে এক দিনে ডেঙ্গুতে নতুন ৪৩ রোগী ভর্তি, একজনের মৃত্যু
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9