জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

০২ জানুয়ারি ২০২৫, ০৪:৩৮ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৯ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণি ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন কার্যক্রম আজ বৃহস্পতিবার বেলা আড়াইটা থেকে শুরু হয়েছে। আগামী ২১ জানুয়ারি রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট https://ju-admission.org তে প্রকাশিত নিয়মাবলি অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিটে অনলাইনে আবেদন করতে হবে। 

আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে অনলাইন আবেদন কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, উপ-রেজিস্ট্রার (শিক্ষা) এবং সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তা প্রমুখ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন কার্যক্রম পরিচালনা করছে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)। এসময় আইআইটির পরিচালক অধ্যাপক ড. রিসালা তাসিন খান ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন কার্যক্রম সহজ, সুষ্ঠু এবং নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানান। 

ট্যাগ: জাবি
সরকারি আশেক মাহমুদ কলেজের হল থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উখিয়ায় বনভূমি দখল করে স্থাপনা, অভিযানে ৪ একর জমি উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন: কাঠগড়ায় দাঁ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় নির্বাচনে থাকছে না শিক্ষাগত যোগ্যতা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় প্রাণ গেল শিক্ষিকার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৩০ শিক্ষার্থী নিয়ে দুর্ঘটনার কবলে রাবিপ্রবির বাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9