রাবির প্রশাসনিক ভবনে তালা, অবরুদ্ধ দুই উপ-উপাচার্য

০২ জানুয়ারি ২০২৫, ১২:৩১ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৯ PM
রাবি প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা

রাবি প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। ভেতরে অবস্থান করছেন বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য। তবে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব এখনো বিশ্ববিদ্যালয়ে নিজ দপ্তরে আসেননি।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০টায় সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের মূল ফটকে তালা দিলে তারা ভেতরেই অবস্থান করেন। উপ-উপাচার্যরা হলেন- অধ্যাপক মোহা. ফরিদ উদ্দিন খান (শিক্ষা) এবং হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন (প্রশাসন)। 

আরো পড়ুন: শর্ত মেনেই কুবির শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডাকা হয়েছে মোবরককে, বলছে কর্তৃপক্ষ

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, ‘আমি যে ভেতরে আটকা পড়ে আছি, তেমনটা নয়। আমি আমার অফিসের কার্যক্রমগুলো পরিচালনা করছি। শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমি বলব, যেকোনো একটা আন্দোলন গণতান্ত্রিক উপায়ে হওয়া উচিত। কারো গণতান্ত্রিক অধিকার খর্ব করে কোনো আন্দোলন করা ঠিক না।

এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের মূল ফটকে পোষ্য কোটা বাতিলের দাবিতে তালা দেন শিক্ষার্থীরা।

সরকারি আশেক মাহমুদ কলেজের হল থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উখিয়ায় বনভূমি দখল করে স্থাপনা, অভিযানে ৪ একর জমি উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন: কাঠগড়ায় দাঁ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় নির্বাচনে থাকছে না শিক্ষাগত যোগ্যতা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় প্রাণ গেল শিক্ষিকার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৩০ শিক্ষার্থী নিয়ে দুর্ঘটনার কবলে রাবিপ্রবির বাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9