চবি উপাচার্যের বহনকারী গাড়িতে ট্রাকের ধাক্কা

১৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৪ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০৩ PM
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত উপাচার্যকে বহনকারী গাড়ি

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত উপাচার্যকে বহনকারী গাড়ি © সংগৃহীত

দুর্ঘটনার কবলে পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতারকে বহনকারী গাড়ি। তবে দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান উপাচার্য। রবিবার (১৫ ডিসেম্বর) দুপুর তিনটায় চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার লিংক রোডে এ ঘটনা ঘটে।  

জানা যায়, উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার একটি সামাজিক অনুষ্ঠানে যোগদানের জন্য বিশ্ববিদ্যালয় থেকে সাদা পাজারু গাড়িতে শহরে যাচ্ছিলেন। দুপুর তিনটার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী লিংক রোডে পৌঁছাতেই একটি বড় ট্রাক তার গাড়িকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বিকল হয়ে যায় উপাচার্যকে বহনকারী গাড়ি। তবে এতে মারাত্মক দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান চবি উপাচার্য।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে উপাচার্য অন্য একটি গাড়িতে করে ক্যাম্পাসের উদ্দেশ্য রওনা দেন।

এঘটনায় চবি উপাচার্য পুরোপুরি সুস্থ রয়েছেন বলে জানান চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। তিনি বলেন, দুর্ঘটনায় উপাচার্যের কোনো ধরনের ক্ষতি হয়নি। কিন্তু তাকে বহনকারী গাড়িটি নষ্ট হয়ে গেছে। একটা ট্রাক উপাচার্যের গাড়িকে ধাক্কা দেওয়ার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, একটা বড় ধরনের দুর্ঘটনা থেকে চবি উপাচার্য প্রাণে বেঁচে গেছেন। তিনি ক্যাম্পাসে ফিরে আসছেন।

বিশ্ববিদ্যালয়ের পরিবহণ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মো: মোরশেদুল ইসলাম বলেন, আমি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। উপাচার্য সুস্থ রয়েছেন এটাই বড় বিষয়। তবে উপাচার্যকে বহনকারী গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়িটি দ্রুত ক্যাম্পাসে এনে মেরামতের ব্যবস্থা করা হবে।

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে ‘জুলাই স্মৃতি আলোচনা স…
  • ০১ আগস্ট ২০২৬
কক্সবাজার বিচে প্যারাসেইলিং করতে গিয়ে ছিটকে পড়ে পর্যটকের মৃ…
  • ০১ আগস্ট ২০২৬
সরকারের দক্ষতা সনদ নিয়ে ৭২ দেশে চাকরি করছেন বাংলাদেশিরা, কো…
  • ০১ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে গণস্বাস্থ্য কেন্দ্র, আবেদন ২৯ আগস্ট পর্যন…
  • ০১ আগস্ট ২০২৬
এনএসসি সনদধারীদের ৭৩ শতাংশ কর্মে নিয়োজিত
  • ০১ আগস্ট ২০২৬
৩১ দফার রাষ্ট্র মেরামত: জাতীয় ঐক্য, মেধাভিত্তিক সমাজ ও নতু…
  • ০১ আগস্ট ২০২৬