ঢাবির আরবি বিভাগের নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত

০৯ ডিসেম্বর ২০২৪, ০১:৫৯ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২০ PM
ঢাবির আররি বিভাগের নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা

ঢাবির আররি বিভাগের নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আররি বিভাগের নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।

প্রধান অতিথি অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বৈশ্বিক যোগাযোগের ক্ষেত্রে আরবি ভাষার গুরুত্ব তুলে ধরে বলেন, বিশ্বের একটি বড় অংশের মানুষ এই ভাষায় কথা বলে। এই ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন দেশের সঙ্গে শিক্ষা ও গবেষণা, সাংস্কৃতিক, কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে পারে।

আরও পড়ুন: ঢাবির ফেসবুক পেজ ও নিউজ পোর্টাল নিয়ে অপেশাদার কারবার, শিক্ষার্থীদের টাকার শ্রাদ্ধ

ড. সায়মা হক বিদিশা শিক্ষার্থীদের আবাসন সংকটসহ বিভিন্ন সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিক প্রচেষ্টার কথা উল্লেখ করেন এবং শিক্ষার্থীদের মানবিক ও সৃজনশীল গুণাবলিতে সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভাগের অধ্যাপক ড. আ জ ম কুতুবুল ইসলাম নোমানী বৃত্তি ফান্ড এবং খন্দকার মোহাম্মদ হাবিব উল্লাহ বৃত্তি ফান্ড থেকে ২৩ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

ময়মনসিংহে মালবাহী ট্রেনের এক বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি ত্রুটিতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
কারিগরির শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বরের বিল সাবমিটের নির্দ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দ্রুত বদলির ফল প্রকাশের দাবিতে মাউশি ডিজিকে স্মারকলিপি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৫ আগস্টের পর পুলিশ বাদী হয়ে একটিও মিথ্যা ও গায়েবি মামলা করে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর বিস্তার রোধে নওগাঁয় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9