শেকৃবিতে কৃষি অনুষদের নতুন ডিন অধ্যাপক এ এম এম শামসুজ্জামান

০৯ ডিসেম্বর ২০২৪, ০১:৫০ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২০ PM
অধ্যাপক এ এম এম শামসুজ্জামান

অধ্যাপক এ এম এম শামসুজ্জামান © সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অ্যাগ্রিকালচারাল বোটানি বিভাগের অধ্যাপক এ এম এম শামসুজ্জামানকে। কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলীকে অব্যাহতি দিয়ে এ এম এম শামসুজ্জামানকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

৮ ডিসেম্বর (রবিবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত অফিস নোটিশে বলা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিরূদ্ধে অবস্থান গ্রহণের বিষয়ে এ বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আলীর সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়ায় ছাত্রছাত্রীদের দাবি এবং এদতসংক্রান্ত তদন্ত কমিটির সুপারিশের আলোকে তাঁকে কৃষি অনুষদের ডিনের পদ হতে অব্যাহতি প্রদান করা হলো। একই সঙ্গে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ২৩ (৭) উপ-ধারা মোতাবেক বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিকালচারাল বোটানি বিভাগের প্রফেসর এ এম এম শামসুজ্জামানকে সাময়িকভাবে কৃষি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।’

নোটিশে আরও বলা হয়, ‘উক্ত দায়িত্ব পালনের জন্য তাকে বিধি মোতাবেক ভাতাসহ অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এ আদেশ অদ্য ০৮-১২-২০২৪ তারিখ অপরাহ্ন থেকে কার্যকর হবে।’

শেষ মুহূর্তে লিটনকে অস্ট্রেলিয়ায় পাঠানোর ব্যাখ্যা দিল বিসিবি
  • ০১ আগস্ট ২০২৬
বিদ্যালয়ের সম্পত্তিতে নির্মাণাধীন ভবনে ভাঙচুরের অভিযোগ যুবদ…
  • ০১ আগস্ট ২০২৬
এক দিনে হার্ট অ্যাটাকে না ফেরার দেশে ৩৩ বিসিএসের দুই স্বাস্…
  • ০১ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষায় উৎকর্ষ ও পেশাদারিত্ব: সময়ের অনিবার্য অপরিহার্…
  • ০১ আগস্ট ২০২৬
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ
  • ০১ আগস্ট ২০২৬
৬ আগস্ট শুরু ডিপ্লোমা পরীক্ষা, কেন্দ্রগুলোকে বোর্ডের জরুরি …
  • ০১ আগস্ট ২০২৬