জানা গেল সাত কলেজের দুই বর্ষের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি

০৭ ডিসেম্বর ২০২৪, ০২:৩২ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৩ PM
অধিভুক্ত সাত কলেজ

অধিভুক্ত সাত কলেজ © ফাইল ফটো

অধিভুক্ত সাত কলেজের দুই বর্ষের স্থগিত হওয়া দুটি চূড়ান্ত পরীক্ষার সময়সূচি ফের পরিবর্তন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

নতুনসূচি অনুযায়ী ২০২৩ সালের স্নাতক চতুর্থ বর্ষের স্থগিত একটি পরীক্ষা ২০২৫ সালের ২ ফেব্রুয়ারির পরিবর্তে চলতি বছরের ২৬ ডিসেম্বর এবং আরেকটি পরীক্ষা ২০২৫ সালের ৬ জানুয়ারির পরিবর্তে চলতি বছরের ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর ২০২৩ সালের স্নাতক প্রথম বর্ষের পরীক্ষা ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারির বদলে চলতি বছরের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের অনার্স চতুর্থ ও প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচিতে ফের পরিবর্তন করা হলো। সে অনুযায়ী, ২০২৩ সালের স্নাতক চতুর্থ বর্ষের দুটি স্থগিত পরীক্ষা যথাক্রমে ২৬ ও ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর ২০২৩ সালের স্নাতক চতুর্থ বর্ষের স্থগিত পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সব পরীক্ষা দুপুর সাড়ে ১২টায় শুরু হবে। তবে অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিষয়টি জরুরি উল্লেখ করে পরীক্ষার কেন্দ্রে প্রত্যেক শ্রেণিকক্ষে পরীক্ষার্থীদের অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধও করা হয়েছে।

এর আগে গত ২ ডিসেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ২৫ ও ২৭ নভেম্বরের ২০২৩ সালের স্নাতক চতুর্থ ও প্রথম বর্ষ পরীক্ষা নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছিল। সেখানে ২০২৩ সালের চতুর্থ বর্ষ স্নাতক পরীক্ষা ২০২৫ সালের ৬ জানুয়ারি এবং ২০২৩ সালের প্রথম বর্ষ স্নাতক পরীক্ষা ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল, যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে তারা কলেজ অধ্যক্ষ ও পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে সময় পরিবর্তন করে কাছাকাছি সময় দেওয়ার আবেদন করেন। যার পরিপ্রেক্ষিতে নতুন করে আবার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি ঢাবি অধিভুক্ত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজে বহিরাগতদের হামলার কারণে অবকাঠামোগত ক্ষতি হয়। এ সময় প্রথম ও চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলমান ছিল। যে কারণে পরবর্তী সময়ে দুটি বর্ষের দুটি পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল।

ঝালকাঠিতে কোটি টাকার আমড়া উৎপাদন, ভাসমান হাটে জমজমাট বেচাকে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে ২৩ পদে চাকরি, আবেদন ১১ অক্টো…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ বছরে এক কোটি চাকরি দেওয়া হবে: বিমানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো উচ্চপর্যায়ের বৈঠকে ইরান-সংযুক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে মালবাহী ট্রেনের এক বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9