চবিতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন

০৫ ডিসেম্বর ২০২৪, ১০:১৫ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৫ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের (স্নাতক) ফাইনাল পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীনকে। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন শিক্ষক নিয়োগ শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. হাছান মিয়া।

এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী বলেন, প্রশ্ন ফাঁসের ঘটনায় একটি কোর্সের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করে ইতোমধ্যে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার (৪ ডিসেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী বরাবর একটি উড়োচিঠি আসে। চিঠিতে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ৪১৯ (কমপ্রিহেনসিভ কোর্সের) প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ করা হয়। পাশাপাশি আজকের পরীক্ষার প্রশ্নও দেওয়া হয়।

পরে আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পরীক্ষার প্রশ্নপত্র ও ফাঁস হওয়া প্রশ্নের মিল থাকায় উপাচার্যের উপস্থিতিতে পরীক্ষা কমিটির সুপারিশে পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ট্যাগ: চবি চবি
গত ১৭ বছরে ২৯ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে—গোপালগঞ্জে এ…
  • ০১ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে বড় সুখবর দিলেন মাউশি ডিজি
  • ০১ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্সে ভর্তির আবেদনের…
  • ০১ আগস্ট ২০২৬
ইবির ওরিয়েন্টেশনে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ 
  • ০১ আগস্ট ২০২৬
দেশের প্রথম ফার্মাসিউটিক্যাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ক…
  • ০১ আগস্ট ২০২৬
নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
  • ০১ আগস্ট ২০২৬