বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে ঢাবি উপাচার্য

২৬ নভেম্বর ২০২৪, ০৫:৪৬ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২১ PM

© জনসংযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) যান। এসময় তিনি আহত শিক্ষার্থী ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাধীন শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। তিনি আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) পরিদর্শনকালে প্রতিষ্ঠানটির নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ড. আবুল কেনান, সদ্যবিদায়ী পরিচালক অধ্যাপক ড. কাজী শামীম উজ্জামানসহ বিভিন্ন ইউনিট প্রধান ও চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

হাসপাতাল পরিদর্শন শেষে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময়কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, আমরা জাতি হিসেবে এই আন্দোলনে নিহত ও আহতদের কাছে কৃতজ্ঞ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের লক্ষ্যে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় তাদের আত্মত্যাগ ও অবদান সবসময় স্মরণে রাখতে হবে। আহত অনেকের দীর্ঘমেয়াদি চিকিৎসা গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। চিকিৎসা প্রদান শেষ হলে তাদের কর্মসংস্থানসহ পুনর্বাসনের বিষয়টিও বড় একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের পাশাপাশি সামাজিক, পেশাজীবী সংগঠনসহ সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা সেবা প্রদানের জন্য তিনি চিকিৎসকদের ধন্যবাদ জানান।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে ৫৪৫ জন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি হন। এরমধ্যে গুরুতর আহত ৮৪ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ডাকসুর অনার বোর্ড থেকে বাদ গোলাম রাব্বানী, নেই রাশেদও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে, আবেদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবিতে ছাত্রদল নেতা শাওনের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভার্চুয়াল ইন্ডাস্ট্রি: এআই কনটেন্টে দেশের চমক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে ৪ ক্যাটাগরিতে চাকরি, আবেদন ২৪ স…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২০২৫-তে সময় লেগেছিল সাড়ে ৩ মাস, এবার কতদিন, বেতন কার কত বাড়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9