রাবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ

২৪ নভেম্বর ২০২৪, ০৩:৫৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ

অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন রেজিস্ট্রার হিসেবে নিযুক্ত হয়েছেন আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ। রবিবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব তাঁকে এ পদে নিযুক্ত করেন। তিনি রাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও জিয়া পরিষদের নির্বাহী সদস্য।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অধ্যাপক মাসউদ ১৯৯৭ সালে রাবির আরবি বিভাগ থেকে স্নাতক ও ১৯৯৮ সালে স্নাতকোত্তর পাশ করেন। এরপর তিনি ২০০৪ সালে একই বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। পরে ২০১৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন।

২০০৮ সালে রাবি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তাঁর ৪২টির অধিক প্রবন্ধ দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে। কর্মজীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, শহীদ হবিবুর রহমান হলের হাউজ টিউটর এবং এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এবং সাউথইস্ট ইউনিভার্সিটির পার্টটাইম শিক্ষক ছিলেন।

কমপ্লিট শাটডাউনে ঝুঁকিতে ১০ হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ
  • ২৬ এপ্রিল ২০২৬
ঘুমন্ত কলেজ পড়ুয়া ছেলেকে হত্যা করে ট্রেনের নিচে ঝাঁপ বাবার
  • ২৬ এপ্রিল ২০২৬
প্রতিদিনের ৭ অভ্যাসেই শরীরে ঢুকছে লক্ষ লক্ষ মাইক্রোপ্লাস্টিক
  • ২৬ এপ্রিল ২০২৬
চাঁদাবাজির অভিযোগ তুলে এনসিপিকে সতর্কতা সাংবাদিক ইলিয়াসের, …
  • ২৬ এপ্রিল ২০২৬
ট্রাম্পের নৈশভোজ অনুষ্ঠানে চালানো গুলি লাগে সিক্রেট সার্ভিস…
  • ২৬ এপ্রিল ২০২৬
বুয়েটে মাস্টার্স, এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্ত…
  • ২৬ এপ্রিল ২০২৬