জুলাই হামলা, জাবি তদন্ত কমিটির প্রধানকে হত্যার হুমকি

২৩ নভেম্বর ২০২৪, ০১:৫৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
অধ্যাপক মো. মনিরুজ্জামান

অধ্যাপক মো. মনিরুজ্জামান © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার তদন্ত কমিটির প্রধান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক মো. মনিরুজ্জামানকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে।

শনিবার (২৩ নভেম্বর) অধ্যাপক মনিরুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার আশুলিয়া থানায় সাধারণ ডায়েরিও করেছেন বলে জানিয়েছেন তিনি।

সাধারণ ডায়েরি থেকে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় একটি নম্বর থেকে অধ্যাপক মো. মনিরুজ্জামানকে মিসড কল দেওয়া হয়। পরে তিনি ওই নম্বরে ফোন দিলে বিশ্ববিদ্যালয়ের জুলাই ২৪-এর হামলা ঘটনার তদন্ত কমিটির প্রধান হওয়ার কারণে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একই সঙ্গে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণে হত্যাসহ বিভিন্ন হুমকি দেওয়া হয়।

আরও পড়ুন: জাবিতে ছাত্রশিবিরের মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

এ বিষয়ে অধ্যাপক মো. মনিরুজ্জামান বলেন, ‘এটা আমার কাছে একদমই অপ্রত্যাশিত ছিল। ফোনে আমাকে জুলাই তদন্ত কমিটির বিষয় উল্লেখ করে চাকরি খেয়ে ফেলা, অকথ্য ভাষায় গালাগালি এবং প্রাণে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে আমি আশুলিয়া থানায় একটি জিডি করেছি।’

এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ২৭ নভেম্বর
  • ৩১ অক্টোবর ২০২৬
পা দিয়ে লিখে এসএসসির পর এবার এইচএসসিতেও জিপিএ-৫ পেলেন রাব্ব…
  • ৩১ অক্টোবর ২০২৬
এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্…
  • ৩১ অক্টোবর ২০২৬
পাবনা ইসলামিয়া মাদ্রাসায় ১০৭ জনে উত্তীর্ণ ১০৫, জিপিএ-৫ পেল…
  • ৩১ অক্টোবর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ন্যাশনাল ব্যাংক…
  • ৩১ অক্টোবর ২০২৬
ছোট ভাই-বোনেরা, কোনোকালেই আমি এসএসসি-এইচএসসিতে A+ পাই নাই
  • ৩১ অক্টোবর ২০২৬