জাবির ছাত্রীর মৃত্যুর ঘটনায় চারজন বরখাস্ত; ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা

২০ নভেম্বর ২০২৪, ০৮:৫২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থী আফসানা রাচির

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থী আফসানা রাচির © টিডিসি সম্পাদিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা রাচির মৃত্যুর ঘটনায় ডেপুটি রেজিস্ট্রারসহ চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি বুধবার সকল ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান।

সাময়িক বরখাস্তদের মধ্যে আছেন- এস্টেট শাখার ডেপুটি রেজিস্ট্রার আবদুর রহমান বাবুল, নিরাপত্তা কর্মকর্তা রাসেল মিয়া, সহকারী সুপারভাইজার আব্দুস সালাম ও ডিউটি গার্ড মনসুর রহমান প্রামাণিক। দায়িত্বে অবহেলার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার।

এর আগে, এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মঙ্গলবার রাতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরিস্থিতি উত্তপ্ত হলে উপাচার্য অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপর শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন।

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগের ঘোষণা
  • ২৬ এপ্রিল ২০২৬
ঢাবি ছাত্রীর আত্মহত্যা, শিক্ষক-শিক্ষার্থী ‘পুলিশ হেফাজতে’
  • ২৬ এপ্রিল ২০২৬
গ্রীষ্মের দাবদাহে চোখজুড়ানো দৃশ্য, গোপালগঞ্জে ফুটেছে কৃষ্ণচ…
  • ২৬ এপ্রিল ২০২৬
সরাসরি ভাইভার মাধ্যমে চাকরি এসকেএফ ফার্মাসিউটিক্যালসে
  • ২৬ এপ্রিল ২০২৬
এসএসসির ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন দেখুন এখানে
  • ২৬ এপ্রিল ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেলপার নিহত
  • ২৬ এপ্রিল ২০২৬