জাবি ছাত্রী নিহতের ঘটনায় ভিসির বাসভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

১৯ নভেম্বর ২০২৪, ১১:২০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
 শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীদের বিক্ষোভ © ভিডিও থেকে সংগৃহীত

বেপরোয়া অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রী আফসানা রাচি নিহতের ঘটনায় শিক্ষার্থীরা ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে ব্যাটারি চালিত অটোরিকশায় এক্সিডেন্ট করেন। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভিসির বাসভবনের সামনে জড়ো হতে থাকেন।

নিহত আফসানা করিম রাচি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৩ ব্যাচের (২০২৩-২৪ সেশন) শিক্ষার্থী এবং বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তাঁর পিতার নাম মো. রেজাউল করিম। তার গ্রামের বাড়ি শেরপুর জেলায়। তবে তার পরিবার রাজধানীর গ্রীন রোডে থাকে বলে জানা গেছে। 

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. সাব্বির বলেন, আমরা যখন পেয়েছি তখন চোখের মনি ফিক্সড ছিল। তার হার্টবিট পাইনি, আমরা সাথে সাথে ইসিজি করি। তার বুকের উপর ভারি আঘাতের কালচে চিহ্ন ছিল। 

হাসপাতালের ডিউটি ম্যানেজার সবুজ জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে এনাম মেডিকেলে নিয়ে আসা হয়। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। তার শরীরে মেজর কোন ইনজুরি পাইনি৷ তবে তার দাঁত পুরো মাড়িসহ বের হয়ে এসেছে। সম্ভবত এ আঘাতে তার মৃত্যু হয়েছে। 

এই ঘটনায় ক্যাম্পাসে বেপরোয়া যান চলাচল ও প্রশাসনের অবহেলাকে দুষছেন শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রাঙ্গণে যান চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে পরিমাণ অটোরিকশা চলাচলের অনুমতি রয়েছে তারা চেয়ে প্রায় দ্বিগুণ অটোরিকশা চলছে বলে জানান শিক্ষার্থীরা।

এই ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে ৫৩ ব্যাচে শিক্ষার্থীরা জড়ো হয়ে এই এই ঘটনার বিচার চেয়েছেন। তারা জানিয়েছেন এই ঘটনায় কোনোভাবেই প্রশাসন দায় এড়াতে পারে না। পরবর্তীতে ক্যাম্পাসের যান চলাচল নিয়ন্ত্রণ, সড়ক উন্নয়ন ও সার্বিক নিরাপত্তার দাবিতে বিক্ষোভ মিছিল ডেকেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

ট্যাগ: জাবি
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানিট্রাপ: রাজনীতির সর্বনাশা হাতিয়ার!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9