রাবিতে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আইন বিভাগে ভাঙচুর

১৮ নভেম্বর ২০২৪, ১০:৩২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
রাবির আইন বিভাগে ভাঙচুর

রাবির আইন বিভাগে ভাঙচুর © টিডিসি ফটো

আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচের পর সংঘর্ষে জড়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ও আইন বিভাগের শিক্ষার্থীরা। এতে সাংবাদিকসহ আইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাহফুজুর রহমান এবং দুই বিভাগের অন্তত ১০ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষের এক পর্যায়ে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা আইন বিভাগে ভাঙচুর চালায়।

সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এ ঘটনার সূত্রপাত ঘটে। এরপর দুই বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে শোডাউন দিতে থাকে। সন্ধ্যার পর ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করে। ঘটনার এক পর্যায়ে কয়েক গাড়ি পুলিশ ও সেনাবাহিনী ক্যাম্পাসে প্রবেশ করে।

বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবন ও সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে দুই বিভাগের শিক্ষার্থীরা জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে সেখানেও সংঘর্ষে জড়ান তারা।

সরেজমিনে দেখা গেছে, রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনের অভ্যন্তরে আইন বিভাগের অফিস, নামফলক, নোটিশ বোর্ড এবং চেয়ারম্যানের কক্ষ ভাঙচুর করা হয়েছে।

আইন বিভাগের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা এ ভাঙচুর চালিয়েছে।

এ বিষয়ে আইন বিভাগের সভাপতি অধ্যাপক সাঈদা আঞ্জু বলেন, আমি আমার বিভাগের আহত শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আছি। আমার বিভাগে হামলা-ভাংচুর করা হয়েছে বলে শুনেছি।

ভাঙচুর প্রসঙ্গে জানতে চাইলে মার্কেটিং বিভাগের সভাপতি বলেন, আমি ব্যস্ত আছি। পরে কথা বলব।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, আজকের ঘটনা আমাকে ব্যথিত করেছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে এটি কোনোভাবেই প্রত্যাশিত নয়। আগামীকাল দুই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কথা বলে বিষয়টি সমাধান করা হবে।

এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ স্থগিত করা হয়েছে। এছাড়া আগামীকাল শুধু আইন বিভাগ ও মার্কেটিং বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার।

মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9