জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিয়ালের আক্রমণে আহত ৩

১৮ নভেম্বর ২০২৪, ১১:০৩ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিয়ালের আক্রমণে শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন। রবিবার (১৭ নভেম্বর)  রাতে ক্যাম্পাসের পৃথক পৃথক স্থানে শিয়ালের আক্রমণে আহত হয়েছেন তারা। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর,  তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বাকিদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা গেছে, শিয়ালের আক্রমণে যারা আহত হয়েছেন তাদের মধ্যে একজন শিক্ষার্থী, বাকিরা নিরাপত্তাকর্মী ও দোকানদার। তাদের মধ্যে গুরুতর আহত হয়েছেন জব্বার। পেশায় তিনি দোকানদার।  শিক্ষার্থীর মধ্যে আছেন বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী মো. শাহারিয়ার ও নিরাপত্তা প্রহরী অজয় হালদার।

এ প্রসঙ্গে জাবি  চিকিৎসাকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা আনিসুর রহমান জানান, ‘গতকাল রাত ১০টার পর তিন ব্যক্তি শিয়ালের কামড়ে আহত হয়ে চিকিৎসাকেন্দ্রে আসেন।  আহতদের মধ্যে জব্বারকে বিশ্ববিদ্যালয়ের টারজান এলাকায় একটি শিয়াল আক্রমণ করে। তার শরীরের বিভিন্ন স্থানে কামড় দেয় বন্য প্রাণীটি। বাকি দুজনের মধ্যে শাহারিয়ার প্রীতিলতা হল এলাকা এবং অজয় হালদার জয় বাংলা ফটকের মসজিদ–সংলগ্ন এলাকায় শিয়ালের আক্রমণের শিকার হোন।’

নিরাপত্তা প্রহরী অজয় হালদার বলেন, ‘তিনজন রাত ১০টার দিকে ওই এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি শিয়াল জঙ্গল থেকে বেরিয়ে তার পায়ে কামড় বসায়। শিয়ালটিকে আঘাত করলে আবার জঙ্গলে চলে যায় বন্য প্রাণীটি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুল হাসান  বলেন, ‘শিয়ালটি সম্ভবত র‌্যাবিসে আক্রান্ত। এ কারণে পাগলাটে আচরণ করছে। এখন সামনে যাকে পাবে, তাকেই সে কামড়াবে। অতি দ্রুত প্রাণীটিকে হত্যা করে মাটিচাপা দিতে হবে। আর যারা আহত হয়েছেন, তাদের সবাইকে টিকা নিতে হবে।’

 

মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9