ঢাবিতে ১৫০০ নবীন শিক্ষার্থীকে কুরআন-সিরাতগ্রন্থ দিয়ে বরণ

১৭ নভেম্বর ২০২৪, ০৯:৪৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

২০২৩-২৪ সেশনের এক হাজার ৫০০ নবীন শিক্ষার্থীকে পবিত্র কুরআন শরীফ ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীগ্রন্থ সিরাত উপহার দিয়ে বরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ এসোসিয়েশন।

আজ রবিবার (১৭ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে এমন অভিনব নবীনবরণ অনুষ্ঠিত হয়। এ সময় দেড় হাজার শিক্ষার্থীদের কুরআন শরীফ, সিরাতগ্রন্থ দোয়ার বই, প্রসপেক্টাস ও বই উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ এসোসিয়েশনের পরিচালক হামিদুর রশিদ জামিলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আল কুরআন একাডেমী লন্ডনের চেয়ারম্যান হাফেজ ড. মুনির উদ্দীন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের চেয়ারম্যান ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক, শিক্ষাবিদ ও বাংলাদেশ ইন্সটিটিউট অফ ইসলামিক থটের মহাপরিচালক ড. এম আবদুল আজিজ, পিএসসি, জি (অব.) কর্নেল মো. জাকারিয়া হোসেন, ইসলামিক আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব প্রফেসর মোখতার আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মুহা রফিকুল ইসলাম, কবি, লেখক ও চিন্তক মুসা আল হাফিজ, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এর সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম অপুসহ দাওয়া এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9