এবার সাত কলেজ ইস্যুতে ঢাবি শিক্ষার্থীদের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৭ নভেম্বর ২০২৪, ০৪:০০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ঢাবি শিক্ষার্থীরা

মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ঢাবি শিক্ষার্থীরা © সংগৃহীত

সাত কলেজের অধিভুক্তি বাতিল না করলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

রোববার (১৭ নভেম্বর) বিকেলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তারা এ কথা জানান।

তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ৪৩ হাজার শিক্ষার্থীদের সুযোগ সুবিধা দিতে ব্যর্থ। সেখানে তারা সাত কলেজের ২ লাখ ৬৭ হাজার শিক্ষার্থীদের দ্বায়ভার নিয়েছেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষকরা সাত কলেজের বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত থাকার কারণে আমাদের বঞ্চিত হতে হচ্ছে। 

নতুন শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাত কলেজের কাজ না করার অনুরোধ জানিয়ে ঢাবি শিক্ষার্থীরা বলছেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আবার সাত কলেজের শিক্ষার্থী ভর্তি নেয়া হলে প্রশাসনকে জবাবদিহির আওতায় আনা হবে। সাত কলেজ বাতিল না করলে পরীক্ষা শেষে কঠোর কর্মসূচি দেয়া হবে।
 
সাত কলেজের কারণে ঢাবি শিক্ষার্থীদের আত্মমর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে দাবি করে তারা বলেন, ঢাবি প্রাঙ্গণে সাত কলেজের ভবন নির্মাণ করা যাবে না। ঢাবি শিক্ষার্থীরা কোনো প্রহসন মেনে নেবে না।
 
শিক্ষার্থীরা বলেন, দাবি না মানলে রাজপথ থেকে ঢাবি প্রশাসনকে চাপ দেয়া হবে। রাজু, ভিসি অফিস, রেজিস্ট্রার ভবনে তালা দেয়া হবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।

মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9