উপাচার্যের আশ্বাসে ১৮ ঘণ্টা পর অনশন ভাঙলেন রাবি শিক্ষার্থীরা

১৫ নভেম্বর ২০২৪, ০৫:১৮ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২৪ PM
অনশন ভেঙেছেন শিক্ষার্থীরা

অনশন ভেঙেছেন শিক্ষার্থীরা © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা বাতিলের দাবিতে অনশনরত শিক্ষার্থীরা উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন। আজ শুক্রবার (১৫ নভেম্বর) দুপুর অনশন শুরুর প্রায় ১৮ ঘণ্টা পর কর্মসূচি প্রত্যাহার করেন তারা।

উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব জানান, পোষ্য কোটার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আগামীকাল রিভিউ কমিটি বসবে। তারা পর্যালোচনা করে এটি পরিবর্তন করবেন।

এসময় একজন শিক্ষার্থী বলেন, আমরা আপাতত এটা স্থগিত করছি। আগামীকালের মধ্যে যদি সিদ্ধান্ত না আসে, আমাদের দাবির সঠিক প্রতিফলন যদি না ঘটে তাহলে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করব। এছাড়া রিভিউ কমিটিতে যদি কোনো ফ্যাসিস্টের দোসর থাকে, তাদেরকে আমরা চিনি। কীভাবে তাদের বিদায় করতে হয় সে পথ আমাদের জানা আছে। 

এর আগে, গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে অনশন শুরু করেন শিক্ষার্থীরা।

৫ কলেজ থেকে পরীক্ষা দিয়েছিলেন মাত্র ১৯ শিক্ষার্থী, সবাই ফেল…
  • ৩১ অক্টোবর ২০২৬
আসছে সরাসরি ১০ হাজার কনস্টেবল ও ৪০০০ এসআই নিয়োগ বিজ্ঞপ্তি, …
  • ৩১ অক্টোবর ২০২৬
বাবাকে হারানোর পর থেমে যায় পড়ালেখা, ৫২ বছর বয়সে এইচএসসি পাস…
  • ৩১ অক্টোবর ২০২৬
ইংরেজিতে ফেল, এবার চলে গেলেন রাব্বিলও
  • ৩১ অক্টোবর ২০২৬
ঢাকায় ভর্তি কোচিং করতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার সেই রাকিবুল …
  • ৩১ অক্টোবর ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেল ১১ দলীয় ঐক্যের লংমা…
  • ৩১ অক্টোবর ২০২৬