ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে জাবিতে মানববন্ধন

১৪ নভেম্বর ২০২৪, ০৯:০৮ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
জাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা

জাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষায় বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কার ও দেশের সব পর্যায়ের অফিস থেকে শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা।

এসময় নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী শোয়েব হাসান জানান, বিশ্ববিদ্যালয়ের অন্যায্য ভিসি কোটা বাতিল করা ও পোষ্য কোটাসহ অন্যান্য কোটায় সংস্কার আনাতে হবে। একইভাবে সরকারি, বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ সব প্রতিষ্ঠান থেকে ফ্যাসিস্ট আইকন শেখ মুজিবুর ছবি অপসারণ করতে হবে।

সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, আমরা প্রশাসনের নিকট কোটা পদ্ধতি কখনোই বাতিল চাই না তবে এর সুষ্ঠু সংস্কার করতে হবে। একই সঙ্গে ভিসি কোটা বন্ধের দাবি জানাই।

এছাড়া সারাদেশে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান থেকে ফ্যাসিবাদী মুজিবের ছবি অপসরণের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। শেখ মুজিবের ছবি ফ্যাসিবাদী আইকনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। যদি এটা না নামানো হয় তাহলে আমরা মনে করছি, গণঅভ্যুত্থানের যে ফ্যাসিবাদী চেতনা সেটি কখনো সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হবে না।

হাম ও হামের উপসর্গে এক দিনে ৮ শিশুর মৃত্যু
  • ২৬ এপ্রিল ২০২৬
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার উপবৃত্তির তথ্য এন্ট্রির সময় বা…
  • ২৬ এপ্রিল ২০২৬
ঢাবি ছাত্রীদের দেখে অশালীন ইঙ্গিত, যুবককে গণপিটুনি দিয়ে পুল…
  • ২৬ এপ্রিল ২০২৬
সহকারী পরিচালক নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক, পদ ১০৮, আবেদন আগ…
  • ২৬ এপ্রিল ২০২৬
দাখিল পরীক্ষার গণিত প্রশ্ন দেখুন এখানে
  • ২৬ এপ্রিল ২০২৬
প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বৈঠকে যে আশ্বাস দেন প্রত…
  • ২৬ এপ্রিল ২০২৬